ঢাকা ০৩:৩৬ অপরাহ্ন, রবিবার, ১৯ এপ্রিল ২০২৬

যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনার দিনক্ষণ নিয়ে ধোঁয়াশা, রূপরেখা চায় ইরান

যুক্তরাষ্ট্রের সঙ্গে পরবর্তী দফার আলোচনার বিষয়ে এখনো কোনো নির্দিষ্ট তারিখ চূড়ান্ত হয়নি বলে জানিয়েছে ইরান। দেশটির উপ-পররাষ্ট্রমন্ত্রী সাঈদ খাতিবজাদেহ বলেছেন, কোনো বৈঠকে বসার আগে আলোচনার রূপরেখা বা কাঠামো আগে চূড়ান্ত করতে হবে। রূপরেখা ছাড়া আলোচনায় বসলে তা ব্যর্থ হওয়ার সম্ভাবনা থাকে এবং উত্তেজনা আরও বাড়তে পারে।

সম্প্রতি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আলোচনার ইঙ্গিত দিলেও ইরান বিষয়টিকে সতর্কভাবে দেখছে। গত সপ্তাহে দুই দেশের মধ্যে অনুষ্ঠিত প্রথম দফার আলোচনা কোনো সুনির্দিষ্ট চুক্তি ছাড়াই শেষ হয়। খাতিবজাদেহ অভিযোগ করেন, প্রথম দফার আলোচনায় উল্লেখযোগ্য অগ্রগতি হলেও যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে অতিরিক্ত কিছু দাবি তোলার কারণে শেষ পর্যন্ত সমঝোতায় পৌঁছানো সম্ভব হয়নি।

বিশেষ করে ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে ওয়াশিংটনের কিছু শর্তের দিকে ইঙ্গিত করে তিনি বলেন, ইরান আন্তর্জাতিক আইনের বাইরে কোনো ব্যতিক্রমধর্মী চাপ মেনে নেবে না। দুই পক্ষ যতক্ষণ পর্যন্ত আলোচনার ভিত্তি বা ফ্রেমওয়ার্ক নিয়ে একমত হতে না পারবে, ততক্ষণ পর্যন্ত পরবর্তী বৈঠকের সময় নির্ধারণ করা অর্থহীন বলে মনে করছে তেহরান।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

চাঁদাবাজি ও সন্ত্রাসের বিরুদ্ধে বিকল্প রাজনৈতিক শক্তি গড়ার ডাক নাহিদ ইসলামের

যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনার দিনক্ষণ নিয়ে ধোঁয়াশা, রূপরেখা চায় ইরান

আপডেট সময় : ০১:১৩:০৯ অপরাহ্ন, রবিবার, ১৯ এপ্রিল ২০২৬