মোবাইল অ্যাপ ডাউনলোড করুন
ঢাকা ১১:২৮ অপরাহ্ন, সোমবার, ০৩ অগাস্ট ২০২৬

চিকিৎসা শেষে দেশে ফিরলেন ইলিয়াস কাঞ্চন

ব্রেন টিউমারের উন্নত চিকিৎসার জন্য দীর্ঘ ১৫ মাস যুক্তরাজ্যে অবস্থানের পর দেশে ফিরেছেন বরেণ্য অভিনেতা ও ‘নিরাপদ সড়ক চাই’ আন্দোলনের প্রতিষ্ঠাতা ইলিয়াস কাঞ্চন। সোমবার (৩ আগস্ট) বিকেলে তিনি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান।

বিমানবন্দরে উপস্থিত সাংবাদিকদের ইলিয়াস কাঞ্চন দেশবাসীর কাছে দোয়া চেয়ে বলেন, তিনি সুস্থতার পথে থাকলেও এখনো তাকে নিয়মিত পর্যবেক্ষণে থাকতে হচ্ছে। আগামী ১৫ আগস্ট লন্ডনে তার চিকিৎসার পরবর্তী ফলোআপ পরীক্ষার তারিখ নির্ধারিত রয়েছে, তাই চিকিৎসার প্রয়োজনে তাকে ১৪ আগস্টের আগেই আবারও যুক্তরাজ্যে ফিরতে হবে।

উল্লেখ্য, গত বছরের এপ্রিলে ব্রেন টিউমার ধরা পড়ার পর তিনি লন্ডনে পাড়ি জমান। সেখানে অস্ত্রোপচারের মাধ্যমে টিউমারের বড় অংশ অপসারণ করা হলেও পরবর্তী পরীক্ষায় তার ব্রেন ক্যানসার ধরা পড়ে। দীর্ঘ এই সময়ে তিনি টানা কেমোথেরাপি ও ওরাল থেরাপির মধ্য দিয়ে গেছেন। দেশে ফেরা এই অভিনেতা ‘নিরাপদ সড়ক চাই’-এর আসন্ন মহাসমাবেশে অংশ নেওয়ার আগ্রহ প্রকাশ করেছেন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বাংলাদেশ-কোরিয়া সিইপিএ: অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচনের প্রত্যাশা

চিকিৎসা শেষে দেশে ফিরলেন ইলিয়াস কাঞ্চন

আপডেট সময় : ০৯:৪৫:৩১ অপরাহ্ন, সোমবার, ৩ অগাস্ট ২০২৬