মোবাইল অ্যাপ ডাউনলোড করুন
ঢাকা ১২:৫২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬

কমলনগরে ‘রাজা ইলিশ’ সাড়ে ১০ হাজার টাকায় বিক্রি

লক্ষ্মীপুরের কমলনগরে মেঘনা নদীতে জেলেদের জালে ধরা পড়েছে ২ কেজি ৩০০ গ্রাম ওজনের বিশাল আকৃতির একটি ইলিশ। সোমবার (৩ আগস্ট) দুপুরে উপজেলার মতিরহাট মাছঘাটে নিলামের মাধ্যমে মাছটি ১০ হাজার ৫০০ টাকায় বিক্রি হয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, জেলে মনু মাঝির জালে ধরা পড়া মাছটি মতিরহাট মাছঘাটের আড়তে তোলা হয়। নিলামে সর্বোচ্চ দরদাতা হিসেবে মাছ ব্যবসায়ী মো. রিয়াজ বেপারী মাছটি কিনে নেন। রিয়াজ বেপারী জানান, বড় সাইজের ইলিশের চাহিদা বাজারে সবসময়ই বেশি থাকে, তাই ভালো দামে বিক্রির আশায় তিনি মাছটি কিনেছেন। এটি পরে চাঁদপুরের বাজারে পাঠানো হবে।

কমলনগর উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা তূর্য সাহা জানান, বর্তমানে নদীতে বড় আকৃতির ইলিশ খুব একটা পাওয়া যাচ্ছে না, ফলে এগুলোর দাম আকাশচুম্বী। তবে আগামী মাসে নদীতে ইলিশের উৎপাদন বৃদ্ধির সম্ভাবনা রয়েছে। ছোট আকারের ইলিশের আধিক্য থাকলেও এমন বড় সাইজের ইলিশ ধরা পড়াটা স্থানীয় মৎস্যজীবীদের জন্য একটি ইতিবাচক খবর।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ময়মনসিংহে কাস্টমস সিপাহী আবু রায়হান হত্যা: শোকের ছায়ায় গ্রাম, তদন্তে পুলিশ

কমলনগরে ‘রাজা ইলিশ’ সাড়ে ১০ হাজার টাকায় বিক্রি

আপডেট সময় : ১০:৫০:৪২ অপরাহ্ন, সোমবার, ৩ অগাস্ট ২০২৬