মোবাইল অ্যাপ ডাউনলোড করুন
ঢাকা ১২:৫২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬

বিশ্বকাপ ‘বিক্রি’ করতে পারলে প্রতিদিন এক কোটি টাকা পেতেন ইনফান্তিনো

বিশ্বকাপ ফুটবলের বাণিজ্যিক স্বত্বের বড় একটি অংশ বেসরকারি বিনিয়োগকারীদের কাছে বিক্রির পরিকল্পনা নিয়ে বিশ্ব ফুটবল অঙ্গনে তীব্র সমালোচনার মুখে পড়েছেন ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো। প্রস্তাবিত এই পরিকল্পনা কার্যকর হলে ইনফান্তিনোর ব্যক্তিগত আয় বহুগুণ বেড়ে যাওয়ার গুঞ্জন ছড়িয়ে পড়লে তা নিয়ে বিতর্ক আরও ঘনীভূত হয়।

এই ইস্যুতে ফিফার শীর্ষ নেতৃত্বের প্রতি অনাস্থা জানিয়ে কঠোর অবস্থান নিয়েছে ওয়েলস ফুটবল অ্যাসোসিয়েশন ও ইংলিশ ফুটবল অ্যাসোসিয়েশন (এফএ)। ২০২৭-৩১ মেয়াদে ফিফা সভাপতি হিসেবে ইনফান্তিনোর পুনঃনির্বাচনে সমর্থন না দেওয়ার ঘোষণা দিয়েছে ওয়েলস। অন্যদিকে, ইংলিশ এফএ ফিফার স্বচ্ছতা ও প্রশাসনিক জবাবদিহিতা নিশ্চিত করতে পূর্ণাঙ্গ তদন্তের দাবি তুলেছে।

এদিকে, ফিফার এই বিতর্কিত প্রকল্প বাতিলের সিদ্ধান্তকে ইতিবাচক হিসেবে দেখছে স্প্যানিশ ক্লাব রিয়াল মাদ্রিদসহ ইউরোপের বড় ক্লাবগুলো। উয়েফার অবস্থানের সাথে একাত্মতা প্রকাশ করে রিয়াল মাদ্রিদ জানিয়েছে, ফুটবলের দীর্ঘমেয়াদি স্বার্থ ও স্বচ্ছতা বজায় রাখাই এখন মূল লক্ষ্য হওয়া উচিত। ফিফা সভাপতির এই পরিকল্পনা ফুটবল বিশ্বকে এক বড় সংকটের মুখোমুখি দাঁড় করিয়েছিল বলে মনে করছেন বিশ্লেষকরা।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ময়মনসিংহে কাস্টমস সিপাহী আবু রায়হান হত্যা: শোকের ছায়ায় গ্রাম, তদন্তে পুলিশ

বিশ্বকাপ ‘বিক্রি’ করতে পারলে প্রতিদিন এক কোটি টাকা পেতেন ইনফান্তিনো

আপডেট সময় : ১০:৫০:৩৩ অপরাহ্ন, সোমবার, ৩ অগাস্ট ২০২৬