মোবাইল অ্যাপ ডাউনলোড করুন
ঢাকা ১২:৫৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬

বাকেরগঞ্জে বোমা বিস্ফোরণে দগ্ধ পরিবারকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় প্রেরণ

বরিশালের বাকেরগঞ্জে বোমা বিস্ফোরণে নারী ও শিশুসহ তিনজন গুরুতর দগ্ধ হয়েছেন। উন্নত চিকিৎসার জন্য তাদের জরুরি ভিত্তিতে ঢাকা বার্ন ইনস্টিটিউটে পাঠানো হয়েছে।

ঘটনাটি ঘটেছে বাকেরগঞ্জের ভরপাশা ইউনিয়নের দুধলমৌ গ্রামে শাহ আলম হাওলাদারের বাড়িতে। সোমবার সকালে বিকট শব্দে বিস্ফোরণ ঘটলে শাহ আলমের স্ত্রী হনুফা বেগম, কন্যা ইতি এবং পঞ্চম শ্রেণির শিক্ষার্থী নাতি ফাহিম অগ্নিদগ্ধ হয়। স্থানীয়রা তাদের উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও পরে বরিশাল শেবাচিম হাসপাতালে ভর্তি করেন।

বরিশাল বিভাগীয় কমিশনার খলিল আহম্মেদ, রেঞ্জ ডিআইজি মো. মোস্তাফিজুর রহমান এবং জেলা প্রশাসক মো. মামুন খন্দকার হাসপাতালে দগ্ধদের দেখতে যান। বিভাগীয় কমিশনারের উদ্যোগে সরকারি সহায়তায় ও খরচে তাদের উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়। কমিশনার জানান, বিস্ফোরণের ঘটনাটি পুলিশি তদন্তের আওতায় নেওয়া হয়েছে এবং দগ্ধদের চিকিৎসার যাবতীয় ব্যয় প্রশাসন বহন করবে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ময়মনসিংহে কাস্টমস সিপাহী আবু রায়হান হত্যা: শোকের ছায়ায় গ্রাম, তদন্তে পুলিশ

বাকেরগঞ্জে বোমা বিস্ফোরণে দগ্ধ পরিবারকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় প্রেরণ

আপডেট সময় : ১০:৪৯:১১ অপরাহ্ন, সোমবার, ৩ অগাস্ট ২০২৬