বিমান বাংলাদেশ এয়ারলাইনসের টিকিট সিন্ডিকেট নির্মূল এবং দেশের এভিয়েশন খাতের আধুনিকায়নে আন্তর্জাতিক বিমান পরিবহন সংস্থার (আইএটিএ) কারিগরি সহায়তা চেয়েছে বর্তমান সরকার। একই সঙ্গে বিমান বাংলাদেশ এয়ারলাইনস টেকনিক্যাল সেন্টারকে (বিএটিসি) আন্তর্জাতিক মানের প্রতিষ্ঠানে রূপান্তর করতে দুই পক্ষ একমত হয়েছে।
সোমবার সচিবালয়ে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী আফরোজা খানম এবং প্রতিমন্ত্রী এম. রশিদুজ্জামান মিল্লাতের সঙ্গে আইএটিএর আঞ্চলিক ভাইস প্রেসিডেন্ট শেজডন হির সৌজন্য সাক্ষাতে এসব আলোচনা হয়। বৈঠকে মন্ত্রী স্পষ্ট করেন যে, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন সরকার বিমান খাতের স্বচ্ছতা নিশ্চিত করতে ‘জিরো টলারেন্স’ নীতি অবলম্বন করছে।
বৈঠকে প্রতিমন্ত্রী এম. রশিদুজ্জামান মিল্লাত জানান, পরিবেশবান্ধব বিমান পরিবহন ব্যবস্থা গড়ে তুলতে বেসামরিক বিমান চলাচল অধ্যাদেশে কার্বন নিঃসরণ কমানোর ধারা যুক্ত করা হয়েছে। এছাড়া আকাশপথে অপরাধ দমনে মন্ট্রিল প্রটোকল-২০১৪ গ্রহণ এবং টেকসই এভিয়েশন ফুয়েল (এসএএফ) ব্যবহারের ওপর গুরুত্বারোপ করা হয়।
রিপোর্টারের নাম 
























