মোবাইল অ্যাপ ডাউনলোড করুন
ঢাকা ০৬:৫৯ অপরাহ্ন, সোমবার, ০৩ অগাস্ট ২০২৬

বিশ্বকাপ কুইজ বিজয়ীদের পুরস্কার প্রদান করল ইউএস-বাংলা ও ঢাকা ফ্ল্যাশ

ফুটবল বিশ্বকাপ ২০২৬-এর উন্মাদনা উদযাপনে ইউএস-বাংলা এয়ারলাইনস ও ঢাকা ফ্ল্যাশের যৌথ আয়োজনে অনুষ্ঠিত ‘বিশ্বকাপ কুইজ প্রতিযোগিতা’র বিজয়ীদের নাম ঘোষণা ও পুরস্কার বিতরণ করা হয়েছে। গত ২ আগস্ট ঢাকা ফ্ল্যাশের কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়।

অনুষ্ঠানে ঢাকা ফ্ল্যাশের সম্পাদক জয়ন্ত কর্মকার এবং ইউএস-বাংলা এয়ারলাইনসের জেনারেল ম্যানেজার (পিআর) মো. কামরুল ইসলাম উপস্থিত ছিলেন। প্রতিযোগিতায় অংশ নেওয়া হাজারো পাঠকের মধ্য থেকে লটারির মাধ্যমে এস আর মুনতাসির রহমান ও তারেক আজিজকে বিজয়ী ঘোষণা করা হয়। প্রথম বিজয়ী ঢাকা-কক্সবাজার-ঢাকা এবং দ্বিতীয় বিজয়ী ঢাকা-সিলেট-ঢাকা রুটের রিটার্ন টিকিট পুরস্কার হিসেবে পেয়েছেন। আয়োজকরা জানান, ভবিষ্যতে খেলাধুলা ও বিনোদনমূলক আরও নতুন অনুষ্ঠান নিয়ে দর্শকদের সামনে আসবে ঢাকা ফ্ল্যাশ।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সরকারি গুরুত্বপূর্ণ স্থাপনায় সৌর বিদ্যুৎ প্রকল্প: প্রধানমন্ত্রীর বিশেষ নির্দেশনা

বিশ্বকাপ কুইজ বিজয়ীদের পুরস্কার প্রদান করল ইউএস-বাংলা ও ঢাকা ফ্ল্যাশ

আপডেট সময় : ০৫:১২:৫৯ অপরাহ্ন, সোমবার, ৩ অগাস্ট ২০২৬