মোবাইল অ্যাপ ডাউনলোড করুন
ঢাকা ০৯:২০ অপরাহ্ন, সোমবার, ০৩ অগাস্ট ২০২৬

মুগ্ধ হত্যা মামলা: সাবেক এমপি হাবিব হাসানসহ ২৬ জনের বিরুদ্ধে অভিযোগ গঠনের আদেশ ২০ আগস্ট

২০২৪ সালের জুলাই বিপ্লব চলাকালে রাজধানীর উত্তরায় মীর মাহফুজুর রহমান মুগ্ধসহ ১১ জনকে হত্যার ঘটনায় দায়েরকৃত মামলায় ঢাকা-১৮ আসনের সাবেক সংসদ সদস্য মোহাম্মদ হাবিব হাসানসহ ২৬ জনের বিরুদ্ধে অভিযোগ গঠনের বিষয়ে আদেশের জন্য আগামী ২০ আগস্ট দিন ধার্য করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।

সোমবার ট্রাইব্যুনাল-১-এর চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বে তিন সদস্যের বিচারিক প্যানেল শুনানি শেষে এ দিন ধার্য করেন। শুনানিতে আসামিপক্ষের আইনজীবীরা অভিযোগ থেকে অব্যাহতি চেয়ে যুক্তি উপস্থাপন করেন। বিশেষ করে, উত্তরা বিভাগের সাবেক অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মির্জা সালাহউদ্দিনের পক্ষে ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারী দাবি করেন, তার মক্কেল কমান্ডিং পজিশনে ছিলেন না এবং গুলির কোনো নির্দেশ দেননি। তবে রাষ্ট্রপক্ষের প্রসিকিউটর গাজী এমএইচ তামীম আসামিদের বিরুদ্ধে সুনির্দিষ্ট প্রমাণ থাকার কথা জানিয়ে অব্যাহতির আবেদন নাকচের দাবি জানান। এর আগে গত ২১ জুলাই মামলার অভিযোগ গঠনের ওপর প্রাথমিক শুনানি অনুষ্ঠিত হয়েছিল।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বিশ্বজুড়ে আঘাত হানছে ‘এল নিনো’: তীব্র তাপপ্রবাহ, খরা ও বন্যার আশঙ্কায় জাতিসংঘের কড়া বার্তা

মুগ্ধ হত্যা মামলা: সাবেক এমপি হাবিব হাসানসহ ২৬ জনের বিরুদ্ধে অভিযোগ গঠনের আদেশ ২০ আগস্ট

আপডেট সময় : ০৭:২৯:২১ অপরাহ্ন, সোমবার, ৩ অগাস্ট ২০২৬