মোবাইল অ্যাপ ডাউনলোড করুন
ঢাকা ০১:০৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬

পার্থ ও সাদনিমার রসায়নে নতুন নাটক ‘আলো ছায়া’

ছোট পর্দার এই সময়ের জনপ্রিয় অভিনেতা পার্থ শেখ এবং প্রতিশ্রুতিশীল অভিনেত্রী সাদনিমা বিনতে নোমান প্রথমবারের মতো জুটি বেঁধে অভিনয় করেছেন ‘আলো ছায়া’ নাটকে। তরুণ নির্মাতা সেলিম রেজার পরিচালনায় নাটকটির চিত্রধারণের কাজ সম্প্রতি রাজধানীর উত্তরায় শেষ হয়েছে।

নাটকটির গল্প নিয়ে বেশ আশাবাদী অভিনয়শিল্পী ও নির্মাতা উভয়েই। পার্থ শেখ বলেন, “সেলিম রেজা ভাইয়ের নির্দেশনায় কাজ করার অভিজ্ঞতা সবসময়ই চমৎকার। সাদনিমার সঙ্গেও কাজের বোঝাপড়াটা বেশ ভালো হয়েছে। আশা করছি দর্শক আমাদের এই নতুন জুটিকে সাদরে গ্রহণ করবেন।”

অভিনেত্রী সাদনিমা জানান, নাটকটির গল্প গতানুগতিক ধারার বাইরে। এর আগে পার্থর সঙ্গে কাজ করলেও এটিই হতে যাচ্ছে তাদের জুটির প্রথম নাটক যা পর্দায় আসছে। নাটকে আরও অভিনয় করেছেন মিলি বাশার, মাহমুদুল ইসলাম মিঠু ও দীপা খন্দকারসহ অনেকে। খুব শিগগিরই নাটকটি কোনো একটি বেসরকারি চ্যানেলে প্রচার হবে বলে আশা করা হচ্ছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বেরোবিতে ছাত্রদল-শিবির সংঘর্ষ: আহত ২, ক্যাম্পাসে উত্তেজনা

পার্থ ও সাদনিমার রসায়নে নতুন নাটক ‘আলো ছায়া’

আপডেট সময় : ১০:৪৯:২০ অপরাহ্ন, সোমবার, ৩ অগাস্ট ২০২৬