রাজধানীর মিরপুর বিআরটিএ কার্যালয়ে সেবাগ্রহীতাদের হয়রানি ও অবৈধভাবে অর্থ আদায়ের অভিযোগে পাঁচ দালালকে আটক করেছে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী। সোমবার দুপুরে বিআরটিএর নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ সাজিদ আনোয়ারের নেতৃত্বে এই বিশেষ অভিযান পরিচালিত হয়।
অভিযানে আনসার সদস্যদের তৎপরতায় হাতেনাতে আটক দালালদের ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়েছে। এর মধ্যে হিরা নামের একজনকে ২০ দিনের এবং মো. ইয়াছিন, মো. আব্দুর রহিম, মো. জামাল ও মো. মামুনুর রশিদকে এক মাস করে বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়। দণ্ডপ্রাপ্তদের পরে কাফরুল থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
উল্লেখ্য, সরকারি দপ্তরে দালালচক্রের দৌরাত্ম্য রুখতে আনসার সদস্যরা নিয়মিত এই ধরনের অভিযান পরিচালনা করে আসছেন। সেবাগ্রহীতাদের দ্রুত ও হয়রানিমুক্ত সেবা নিশ্চিত করাই এই অভিযানের মূল লক্ষ্য বলে জানিয়েছেন দায়িত্বরত কর্মকর্তারা।
রিপোর্টারের নাম 























