মোবাইল অ্যাপ ডাউনলোড করুন
ঢাকা ১২:৫২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬

সীতাকুণ্ড পৌরসভায় দাপ্তরিক অবহেলা: চার কর্মকর্তাকে শোকজ

সীতাকুণ্ড পৌরসভায় দাপ্তরিক সময়ে কর্মস্থলে অনুপস্থিত থাকার দায়ে চার কর্মকর্তাকে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) প্রদান করা হয়েছে। সোমবার (৩ আগস্ট) সীতাকুণ্ড উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও পৌরসভার প্রশাসক মো. ফখরুল ইসলামের আকস্মিক পরিদর্শনে এই অনিয়ম ধরা পড়ে।

পৌরসভা সূত্রে জানা যায়, সকাল সাড়ে ১০টার দিকে পরিদর্শনে গিয়ে প্রশাসক গুরুত্বপূর্ণ কর্মকর্তাদের কক্ষ তালাবদ্ধ অবস্থায় পান। এরপর দুপুর দেড়টার দিকে তিনি পুনরায় দপ্তরে এসে সংশ্লিষ্ট কর্মকর্তাদের কাছে অনুপস্থিতির কারণ জানতে চান এবং লিখিত ব্যাখ্যা চেয়ে শোকজ নোটিশ দেন। শোকজ পাওয়া কর্মকর্তারা হলেন—নির্বাহী প্রকৌশলী নুরুন্নবী, পৌর নির্বাহী কর্মকর্তা নজরুল ইসলাম, উপসহকারী প্রকৌশলী মো. ইউসুফ এবং হিসাবরক্ষণ কর্মকর্তা ফয়েজ আহমদ।

ইউএনও ও পৌর প্রশাসক মো. ফখরুল ইসলাম বলেন, নাগরিক সেবা নিশ্চিত করা পৌরসভার মূল লক্ষ্য। কোনো কর্মকর্তা দায়িত্ব পালনে অবহেলা করলে তার বিরুদ্ধে বিধি অনুযায়ী কঠোর ব্যবস্থা নেওয়া হবে। তিনি আরও জানান, সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্ত সড়কগুলো দ্রুত সংস্কারের জন্য প্রকৌশল বিভাগকে জরুরি নির্দেশনা দেওয়া হয়েছে। এদিকে অভিযুক্ত কর্মকর্তারা ব্যক্তিগত ও দাপ্তরিক কাজের দোহাই দিয়ে তাদের অনুপস্থিতির ব্যাখ্যা দেওয়ার প্রক্রিয়া শুরু করেছেন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ময়মনসিংহে কাস্টমস সিপাহী আবু রায়হান হত্যা: শোকের ছায়ায় গ্রাম, তদন্তে পুলিশ

সীতাকুণ্ড পৌরসভায় দাপ্তরিক অবহেলা: চার কর্মকর্তাকে শোকজ

আপডেট সময় : ১০:৫২:০৪ অপরাহ্ন, সোমবার, ৩ অগাস্ট ২০২৬