দলমত নির্বিশেষে সকলের সম্মিলিত প্রচেষ্টায় ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) ১৫ নম্বর ওয়ার্ডের উন্নয়ন কার্যক্রম এগিয়ে নেওয়ার অঙ্গীকার করেছেন ডিএনসিসি প্রশাসক মো. শফিকুল ইসলাম খান। মঙ্গলবার ওয়ার্ডটির বারনটেক, নামাপাড়া, বাইগারটেক ও সিদ্দিক নগর এলাকায় তিনটি উন্নয়ন প্রকল্পের উদ্বোধনকালে তিনি এ কথা বলেন।
প্রশাসক বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের মানবিক ও উদার রাজনৈতিক দর্শন অনুযায়ী সাধারণ মানুষের দোরগোড়ায় সেবা পৌঁছে দেওয়াই আমাদের লক্ষ্য। তিনি আরও জানান, কোনো নাগরিকের ওপর অন্যায় বা হয়রানি সহ্য করা হবে না। সম্প্রতি উত্তরখানে পরিচ্ছন্ন কর্মীদের ওপর হামলার ঘটনায় তিনি নিজে দাঁড়িয়ে থেকে আইনি ব্যবস্থা নিশ্চিত করেছেন এবং ভুক্তভোগীদের পাশে দাঁড়িয়েছেন।
আসন্ন নির্বাচনের বিষয়ে প্রশাসক বলেন, ব্যক্তিগত জয়-পরাজয়ের চেয়ে এলাকার উন্নয়ন ও মানুষের সেবা করাই তার মূল উদ্দেশ্য। ১৫ নম্বর ওয়ার্ডটি প্রধানমন্ত্রীর সংসদীয় এলাকা হওয়ায় এখানে উন্নয়নমূলক কাজ অগ্রাধিকার পাবে। তিনি এলাকার সব রাজনৈতিক দলের নেতাদের বিভেদ ভুলে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।
রিপোর্টারের নাম 
























