মোবাইল অ্যাপ ডাউনলোড করুন
ঢাকা ১১:২৯ অপরাহ্ন, সোমবার, ০৩ অগাস্ট ২০২৬

বাংলায় যাত্রা শুরু করল তুর্কি মেগাসিরিজ ‘সুলতান সালাহউদ্দিন আইয়ুবি’

বাংলাদেশের দর্শকদের জন্য সুখবর নিয়ে এলো বিশ্বজুড়ে সমাদৃত তুর্কি ঐতিহাসিক মেগাসিরিজ ‘সুলতান সালাহউদ্দিন আইয়ুবি’ (কুদুস ফাতিহি সেলাহাদিন আইয়ুবি)। গত ২ আগস্ট থেকে নাগরিক টিভি এবং ওটিটি প্ল্যাটফর্ম ‘বঙ্গ’-এর যৌথ উদ্যোগে সিরিজটির বাংলা ডাবিং সংস্করণ প্রচার শুরু হয়েছে। মুসলিম বিশ্বের শ্রেষ্ঠ বীর সুলতান সালাহউদ্দিন আইয়ুবির জীবন ও জেরুজালেম বিজয়ের মহাকাব্যিক লড়াই নিয়ে নির্মিত এই সিরিজটি নিয়ে দর্শকদের মাঝে ব্যাপক আগ্রহ দেখা যাচ্ছে।

সিরিজটির নিয়মিত সম্প্রচার সূচি অনুযায়ী, প্রতি রবিবার থেকে বৃহস্পতিবার রাত ৮টায় নাগরিক টিভিতে নতুন পর্ব প্রচারিত হবে। এরপর রাত ৯টায় দর্শকরা বঙ্গ প্ল্যাটফর্মে তা উপভোগ করতে পারবেন। দর্শকদের বিনোদনের সুবিধার্থে বঙ্গ-তে প্রথম পাঁচটি পর্ব বিনামূল্যে দেখার সুযোগ রাখা হয়েছে।

দ্বাদশ শতাব্দীর রাজনৈতিক ও সামরিক প্রেক্ষাপটে নির্মিত এই সিরিজটিতে ক্রুসেডারদের হাত থেকে পবিত্র জেরুজালেম মুক্ত করার ইতিহাস অত্যন্ত নিপুণভাবে তুলে ধরা হয়েছে। বিশাল বাজেট, চমৎকার সিনেমাটোগ্রাফি এবং ঐতিহাসিক যুদ্ধের দৃশ্য দর্শকদের সেই প্রাচীন যুগে নিয়ে যাবে বলে আশা করছেন আয়োজকরা।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বাংলাদেশ-কোরিয়া সিইপিএ: অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচনের প্রত্যাশা

বাংলায় যাত্রা শুরু করল তুর্কি মেগাসিরিজ ‘সুলতান সালাহউদ্দিন আইয়ুবি’

আপডেট সময় : ০৯:৪২:১৪ অপরাহ্ন, সোমবার, ৩ অগাস্ট ২০২৬