মোবাইল অ্যাপ ডাউনলোড করুন
ঢাকা ০৯:১৯ অপরাহ্ন, সোমবার, ০৩ অগাস্ট ২০২৬

বন্যাদুর্গত এলাকা পরিদর্শনে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

চট্টগ্রামের বন্যাদুর্গত হাটহাজারী, ফটিকছড়ি ও বাঁশখালী উপজেলা পরিদর্শনে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। প্রধানমন্ত্রীর প্রেস সচিব সালেহ শিবলী জানিয়েছেন, আগামী ৯ আগস্ট প্রধানমন্ত্রীর এই সফর চূড়ান্ত হয়েছে। দায়িত্ব গ্রহণের পর এটিই হবে প্রধানমন্ত্রী হিসেবে তার প্রথম চট্টগ্রাম সফর।

সফরসূচি অনুযায়ী, প্রধানমন্ত্রী বন্যাদুর্গত মানুষের মাঝে ত্রাণ বিতরণ করবেন। পাশাপাশি বন্যায় ক্ষতিগ্রস্ত ও গৃহহারা পরিবারগুলোকে সরকারি সহায়তায় নির্মিত নতুন বাড়ি হস্তান্তর করবেন। প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে স্থানীয় প্রশাসন ও দলীয়ভাবে ব্যাপক প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। বাঁশখালীতে একটি জনসভায় প্রধানমন্ত্রীর ভাষণ দেওয়ার কথা রয়েছে।

এ বিষয়ে চট্টগ্রামের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ শরীফ উদ্দিন জানান, প্রধানমন্ত্রীর সফর ঘিরে প্রশাসনিক প্রস্তুতি চলছে। সফরসূচি অনুযায়ী সব ধরনের নিরাপত্তা ও লজিস্টিক ব্যবস্থা নিশ্চিত করতে জেলা প্রশাসন কাজ করে যাচ্ছে। স্থানীয় বিএনপি নেতৃবৃন্দও প্রধানমন্ত্রীর সফরকে কেন্দ্র করে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা প্রকাশ করেছেন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বিশ্বজুড়ে আঘাত হানছে ‘এল নিনো’: তীব্র তাপপ্রবাহ, খরা ও বন্যার আশঙ্কায় জাতিসংঘের কড়া বার্তা

বন্যাদুর্গত এলাকা পরিদর্শনে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

আপডেট সময় : ০৭:২৭:৫৭ অপরাহ্ন, সোমবার, ৩ অগাস্ট ২০২৬