মোবাইল অ্যাপ ডাউনলোড করুন
ঢাকা ১২:৫৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬

সখিপুরে মাদ্রাসার ২৮ শিক্ষার্থী অসুস্থ: রহস্যের খোঁজে প্রশাসন

টাঙ্গাইলের সখিপুরের আড়াইপাড়া এলাকার আল কুরআন আইডিয়াল মাদ্রাসায় রহস্যজনক কারণে একসাথে ২৮ শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়ার ঘটনায় এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। সোমবার (৩ আগস্ট) সকালে ঘটা এই ঘটনায় অসুস্থদের মধ্যে এক শিক্ষার্থী ও এক অভিভাবককে দ্রুত সখিপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। বাকিদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, ঘটনার কিছুক্ষণ আগে এক অজ্ঞাতপরিচয় ব্যক্তি মাদ্রাসায় ভিক্ষা করতে আসেন। তিনি চলে যাওয়ার প্রায় ২০ মিনিট পরই প্লে শ্রেণির শিক্ষার্থীরা একে একে অসুস্থ হতে শুরু করে। অসুস্থদের মধ্যে মাথা ঘোরা, অস্বাভাবিক আচরণ এবং শারীরিক দুর্বলতার মতো উপসর্গ দেখা দেয়। শিক্ষার্থীরা কেন হঠাৎ এমন অসুস্থ হয়ে পড়ল, তা নিয়ে জনমনে নানা গুঞ্জন ও আতঙ্ক ছড়িয়ে পড়েছে।

অসুস্থ শিক্ষার্থী শাহরিনের বাবা মো. শহিদুল ইসলাম জানান, অজ্ঞাত ওই ব্যক্তি চলে যাওয়ার পরই শিশুরা অসুস্থ হয়। তিনি সন্দেহ করছেন যে, কোনো নেশাজাতীয় বা অজানা কোনো বিষক্রিয়ার প্রভাবে এমনটি ঘটতে পারে। তবে বিষয়টি এখনো নিশ্চিত নয়। মাদ্রাসার শিক্ষক মাওলানা সাহেদও একই আশঙ্কার কথা জানিয়েছেন এবং ঘটনার সুষ্ঠু তদন্ত দাবি করেছেন।

সখিপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স কর্তৃপক্ষ জানিয়েছে, ভর্তি হওয়া রোগীদের শারীরিক অবস্থা পর্যবেক্ষণ করা হচ্ছে এবং অসুস্থতার কারণ নির্ণয়ে প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষা চলছে। সখিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মুরাদ হোসেন জানান, এ বিষয়ে এখনো কোনো আনুষ্ঠানিক অভিযোগ আসেনি। তবে বিষয়টি গুরুত্বের সাথে দেখা হচ্ছে এবং অভিযোগ পেলে দ্রুত আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ময়মনসিংহে কাস্টমস সিপাহী আবু রায়হান হত্যা: শোকের ছায়ায় গ্রাম, তদন্তে পুলিশ

সখিপুরে মাদ্রাসার ২৮ শিক্ষার্থী অসুস্থ: রহস্যের খোঁজে প্রশাসন

আপডেট সময় : ১০:৫৩:১৬ অপরাহ্ন, সোমবার, ৩ অগাস্ট ২০২৬