ঢাকা ০৩:১৬ অপরাহ্ন, সোমবার, ০৬ জুলাই ২০২৬

শিশু ও নবজাতকদের আধুনিক চিকিৎসায় ল্যাবএইডে ‘নিও পেড জোন’ উদ্বোধন

নবজাতক ও শিশুদের জন্য আন্তর্জাতিক মানের বিশেষায়িত চিকিৎসাসেবা নিশ্চিত করার লক্ষ্যে ল্যাবএইড স্পেশালাইজড হাসপাতালে ‘নিও পেড জোন’ নামে একটি বিশেষায়িত ইউনিট চালু করা হয়েছে। সোমবার এক বর্ণাঢ্য অনুষ্ঠানের মাধ্যমে এই অত্যাধুনিক ইউনিটের আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়। ল্যাবএইড গ্রুপের প্রতিষ্ঠাতা ও ব্যবস্থাপনা পরিচালক ডা. এ এম শামীম প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই ইউনিটের উদ্বোধন করেন।

বিশেষায়িত এই ইউনিটে নবজাতকদের জন্য নিওনেটাল ইনটেনসিভ কেয়ার ইউনিট (এনআইসিইউ), ক্যাঙ্গারু মাদার কেয়ার (কেএমসি) এবং ট্রানজিশনাল পেডিয়াট্রিক বেডসহ আধুনিক সব সুযোগ-সুবিধা রাখা হয়েছে। এর ফলে জটিল রোগে আক্রান্ত নবজাতকদের নিবিড় পরিচর্যা ও সময়োপযোগী চিকিৎসা নিশ্চিত করা সম্ভব হবে বলে হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে।

উদ্বোধনী অনুষ্ঠানে হাসপাতালের প্রধান নির্বাহী কর্মকর্তা আহমদ দাউদসহ জ্যেষ্ঠ চিকিৎসক ও ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। ল্যাবএইড কর্তৃপক্ষ জানায়, আধুনিক প্রযুক্তি এবং দক্ষ জনবলের সমন্বয়ে শিশুস্বাস্থ্য সেবায় বিশ্বমান বজায় রাখাই তাদের মূল লক্ষ্য।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ইরানি নেতাদের ‘নিশ্চিহ্ন’ করার হুমকি ইসরায়েলের, পাল্টা হুঁশিয়ারি তেহরানের

শিশু ও নবজাতকদের আধুনিক চিকিৎসায় ল্যাবএইডে ‘নিও পেড জোন’ উদ্বোধন

আপডেট সময় : ১২:৫২:৩২ অপরাহ্ন, সোমবার, ৬ জুলাই ২০২৬