ঢাকা ০৫:০৯ অপরাহ্ন, সোমবার, ০৬ জুলাই ২০২৬

শ্রীপুরে ভ্রাম্যমাণ আদালতের অভিযান: ৭ ফার্মেসিকে বড় অঙ্কের জরিমানা

গাজীপুরের শ্রীপুরে বিভিন্ন অনিয়মের অভিযোগে সাতটি ফার্মেসিকে মোট ৮০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। রোববার দুপুরে উপজেলার গড়গড়িয়া মাস্টারবাড়ি এবং শ্রীপুর সদর এলাকায় এই বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযানটির নেতৃত্বে ছিলেন শ্রীপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নাহিদ নিয়াজ শিশির।

আদালত সূত্রে জানা গেছে, ওষুধ বিক্রিতে আইন লঙ্ঘন ও জনস্বাস্থ্যের জন্য ঝুঁকিপূর্ণ বিভিন্ন অনিয়মের দায়ে জনসেবা ঔষধালয়কে ২০ হাজার টাকা, মা-বাবা মেডিকেল কর্নার ও তাওহীদ ড্রাগ হাউজকে ১৫ হাজার টাকা করে এবং প্রত্যাশা ও নুর ফার্মেসিকে ১০ হাজার টাকা করে জরিমানা করা হয়। এছাড়া জয়নাল মেডিকেল হল ও তারেক মেডিকেল হলকে ৫ হাজার টাকা করে অর্থদণ্ড দেওয়া হয়।

নির্বাহী ম্যাজিস্ট্রেট নাহিদ নিয়াজ শিশির জানান, জনস্বার্থ রক্ষায় এবং ওষুধের বাজারে শৃঙ্খলা ফেরাতে নিয়মিত তদারকির অংশ হিসেবে এই অভিযান চালানো হয়েছে। তিনি আরও বলেন, জনস্বাস্থ্যের জন্য হুমকি স্বরূপ কোনো অনিয়ম বরদাশত করা হবে না এবং এ ধরনের তদারকি কার্যক্রম ভবিষ্যতে নিয়মিত অব্যাহত থাকবে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

কোটালীপাড়ায় সড়ক সংস্কারে পুকুরচুরি: হাত দিলেই উঠে যাচ্ছে কার্পেটিং, ভিডিও ভাইরাল

শ্রীপুরে ভ্রাম্যমাণ আদালতের অভিযান: ৭ ফার্মেসিকে বড় অঙ্কের জরিমানা

আপডেট সময় : ০৩:০৮:৪৯ অপরাহ্ন, সোমবার, ৬ জুলাই ২০২৬