ঢাকা ০৩:৫২ অপরাহ্ন, সোমবার, ০৬ জুলাই ২০২৬

দেশের বাজারে স্বর্ণের বড় দরপতন: এক ধাক্কায় ভরিতে কমলো ৩২২৬ টাকা

দেশের বাজারে স্বর্ণের দাম একলাফে অনেকটা কমানোর ঘোষণা দিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। মানভেদে প্রতি ভরি স্বর্ণের দাম সর্বোচ্চ ৩ হাজার ২২৬ টাকা পর্যন্ত কমানো হয়েছে। নতুন এই সিদ্ধান্ত অনুযায়ী, ভ্যাটসহ ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম এখন ২ লাখ ২৫ হাজার ২৯০ টাকা নির্ধারণ করা হয়েছে। সোমবার সকাল ১০টা থেকেই এই নতুন দর কার্যকর হয়েছে বলে জানিয়েছে সংগঠনটি।

বাজুস সূত্রে জানা গেছে, স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণের (পিওর গোল্ড) দাম কমে যাওয়ায় সার্বিক পরিস্থিতি বিবেচনা করে তারা এই মূল্য সমন্বয়ের সিদ্ধান্ত নিয়েছে। নতুন মূল্য তালিকা অনুযায়ী, ২১ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম ২ লাখ ১৫ হাজার ১৪২ টাকা এবং ১৮ ক্যারেটের দাম ১ লাখ ৮৪ হাজার ৭৫৭ টাকা নির্ধারণ করা হয়েছে। এছাড়া সনাতন পদ্ধতির স্বর্ণ প্রতি ভরি ১ লাখ ৫০ হাজার ৯৩২ টাকায় বিক্রি হবে।

উল্লেখ্য, এর আগে গত শুক্রবার স্বর্ণের দাম ভরিতে ৪ হাজার ৩৭৪ টাকা বাড়ানো হয়েছিল। চলতি বছরে এখন পর্যন্ত দেশের বাজারে মোট ৮৭ বার স্বর্ণের দাম সমন্বয় করা হয়েছে, যার মধ্যে ৪৩ বার বাড়ানো এবং ৪৩ বার কমানো হয়েছে। বাকি ১ বার শুধু ভ্যাট সমন্বয় করা হয়েছিল।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ইরানি নেতাদের ‘নিশ্চিহ্ন’ করার হুমকি ইসরায়েলের, পাল্টা হুঁশিয়ারি তেহরানের

দেশের বাজারে স্বর্ণের বড় দরপতন: এক ধাক্কায় ভরিতে কমলো ৩২২৬ টাকা

আপডেট সময় : ০২:০২:৪৫ অপরাহ্ন, সোমবার, ৬ জুলাই ২০২৬