হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ-জগদীশপুর সড়কের পাশ থেকে পরিত্যক্ত অবস্থায় এক নবজাতককে উদ্ধার করেছে স্থানীয় জনতা। সোমবার ভোরে রাস্তার ধারে শিশুটিকে পড়ে থাকতে দেখে স্থানীয়রা এগিয়ে আসেন এবং দ্রুত তাকে চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে যান। উদ্ধারের সময় নবজাতকটির শরীরে স্যালাইন লাগানো ছিল বলে জানা গেছে।
স্থানীয়দের সহযোগিতায় নবজাতকটিকে দ্রুত মাধবপুরের ল্যাবএইড হাসপাতালে ভর্তি করা হয়। হাসপাতালের চিকিৎসকরা জানিয়েছেন, শিশুটি বর্তমানে শারীরিকভাবে সুস্থ রয়েছে এবং তার প্রয়োজনীয় চিকিৎসা চলছে। শিশুটির জীবন রক্ষায় স্থানীয়দের এমন তাৎক্ষণিক মানবিক উদ্যোগ এলাকায় ব্যাপক প্রশংসিত হয়েছে।
রিপোর্টারের নাম 

























