চট্টগ্রামের বাঁশখালীতে সড়ক দুর্ঘটনায় জুয়েল রানা (২৭) নামে এক ব্রাজিল সমর্থক নিহত হয়েছেন। মর্মান্তিক এই ঘটনার মাত্র এক ঘণ্টা আগে তিনি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে প্রিয় দল ব্রাজিল ও তারকা খেলোয়াড় নেইমারকে নিয়ে একটি আবেগঘন স্ট্যাটাস দিয়েছিলেন। সোমবার দুপুরে বাঁশখালী দারোগা বাজার ফায়ার সার্ভিস স্টেশনের সামনে এই দুর্ঘটনা ঘটে।
নিহত জুয়েল রানা উত্তর চাম্বল সিকদার দোকান এলাকার শামসুল আলমের ছেলে। প্রত্যক্ষদর্শীরা জানান, দুর্ঘটনার কিছু সময় আগে তিনি ফেসবুকে লিখেছিলেন যে, দলের হার-জিত মেনে নেওয়া যায় কিন্তু নেইমারের জন্য কষ্টটা সহ্য করা কঠিন। এর কিছুক্ষণ পরেই তিনি দুর্ঘটনার শিকার হন। বাঁশখালী থানার ওসি মো. রবিউল হক জানান, লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে এবং পরিবারের পক্ষ থেকে অভিযোগ পেলে আইনি ব্যবস্থা নেওয়া হবে।
রিপোর্টারের নাম 

























