ঢাকা ০৫:১০ অপরাহ্ন, সোমবার, ০৬ জুলাই ২০২৬

ইরানি নেতাদের ‘নিশ্চিহ্ন’ করার হুমকি ইসরায়েলের, পাল্টা হুঁশিয়ারি তেহরানের

ইরানের শীর্ষ নেতাদের হত্যার হুমকি দিয়েছেন ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাৎজ। তিনি হুঁশিয়ারি দিয়ে বলেছেন, যারা ইসরায়েলকে ধ্বংস করার পরিকল্পনা করবে, তাদের কঠোর পরিণতি ভোগ করতে হবে। তেহরানে আয়াতুল্লাহ আলী খামেনির স্মরণে আয়োজিত শোক মিছিলের প্রতিক্রিয়ায় তিনি এই মন্তব্য করেন। ইসরায়েলি প্রতিরক্ষামন্ত্রীর দাবি, ইসরায়েল যেকোনো ধরনের হুমকির বিরুদ্ধে আত্মরক্ষার জন্য সম্পূর্ণ প্রস্তুত।

এর আগে কাৎজ দাবি করেছিলেন যে, ইরানের সাবেক সর্বোচ্চ নেতা ইসরায়েল বিরোধী পরিকল্পনায় নেতৃত্ব দেওয়ার কারণে তাকে লক্ষ্যবস্তু করা হয়েছিল। এছাড়া খামেনির উত্তরসূরি হিসেবে আলোচিত মোজতবাকে নিয়েও তিনি বিতর্কিত মন্তব্য করেন, যা মধ্যপ্রাচ্যে নতুন করে উত্তেজনার সৃষ্টি করেছে।

এদিকে ইসরায়েলের এমন হুমকির কড়া জবাব দিয়েছে ইরান। দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি এক বিবৃতিতে জানান, ইরান তার নেতৃত্ব ও জনগণের ওপর যেকোনো হামলার দাঁতভাঙা জবাব দিতে প্রস্তুত। তিনি সতর্ক করে বলেন, যেকোনো উস্কানিমূলক পদক্ষেপের বিরুদ্ধে তেহরানের প্রতিক্রিয়া হবে অত্যন্ত শক্তিশালী ও দ্রুত।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

কোটালীপাড়ায় সড়ক সংস্কারে পুকুরচুরি: হাত দিলেই উঠে যাচ্ছে কার্পেটিং, ভিডিও ভাইরাল

ইরানি নেতাদের ‘নিশ্চিহ্ন’ করার হুমকি ইসরায়েলের, পাল্টা হুঁশিয়ারি তেহরানের

আপডেট সময় : ০৩:০৯:০৯ অপরাহ্ন, সোমবার, ৬ জুলাই ২০২৬