ঢাকা ০৫:১১ অপরাহ্ন, সোমবার, ০৬ জুলাই ২০২৬

খাগড়াছড়িতে আঞ্চলিক সংগঠনের আধিপত্য বিস্তার নিয়ে গোলাগুলি, নিহত ৩

খাগড়াছড়ির পানছড়িতে উপজাতীয় আঞ্চলিক সশস্ত্র সংগঠনগুলোর মধ্যে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটেছে। উপজেলার মধুমঙ্গলপাড়া এলাকায় দুই পক্ষের মধ্যে চলা এই গোলাগুলিতে অন্তত তিনজন নিহত হয়েছেন। পানছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফেরদৌস ওয়াহিদ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, এলাকায় নিজেদের প্রভাব বজায় রাখাকে কেন্দ্র করে সশস্ত্র গ্রুপগুলোর মধ্যে দীর্ঘদিন ধরে উত্তেজনা বিরাজ করছিল। এরই ধারাবাহিকতায় সোমবার দুই পক্ষ মুখোমুখি সংঘর্ষে লিপ্ত হয়। খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলের উদ্দেশ্যে রওনা হয়েছে। বর্তমানে ওই এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে এবং নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

কোটালীপাড়ায় সড়ক সংস্কারে পুকুরচুরি: হাত দিলেই উঠে যাচ্ছে কার্পেটিং, ভিডিও ভাইরাল

খাগড়াছড়িতে আঞ্চলিক সংগঠনের আধিপত্য বিস্তার নিয়ে গোলাগুলি, নিহত ৩

আপডেট সময় : ০৩:০৭:০৩ অপরাহ্ন, সোমবার, ৬ জুলাই ২০২৬