ঢাকা ০৫:১১ অপরাহ্ন, সোমবার, ০৬ জুলাই ২০২৬

ভারতে দীর্ঘ কারাভোগ শেষে বিশেষ ট্র্যাভেল পারমিটে দেশে ফিরলেন ৫০ বাংলাদেশি

অবৈধভাবে সীমান্ত পাড়ি দিয়ে ভারতে গিয়ে বিভিন্ন মেয়াদে কারাভোগ শেষে বিশেষ ট্র্যাভেল পারমিটের মাধ্যমে দেশে ফিরেছেন ৫০ বাংলাদেশি নাগরিক। রোববার রাতে যশোরের বেনাপোল ইমিগ্রেশন পুলিশের কাছে তাদের হস্তান্তর করে ভারতীয় পেট্রাপোল ইমিগ্রেশন পুলিশ। ফেরত আসা ব্যক্তিদের মধ্যে ৪৪ জন পুরুষ এবং ৬ জন নারী রয়েছেন, যারা দেশের বিভিন্ন জেলার বাসিন্দা বলে জানা গেছে।

ফেরত আসাদের ভাষ্যমতে, উন্নত জীবনের আশায় কয়েক বছর আগে দালালের মাধ্যমে তারা ভারতের তামিলনাড়ুসহ বিভিন্ন এলাকায় কাজে গিয়েছিলেন। সেখানে পুলিশের হাতে ধরা পড়ার পর আদালত তাদের ৩ থেকে ৭ বছর পর্যন্ত কারাদণ্ড দেন। সাজা শেষে একটি মানবাধিকার সংস্থার আশ্রয়ে থাকার পর দুই দেশের কূটনৈতিক প্রচেষ্টায় তারা দেশে ফেরার সুযোগ পান। বেনাপোল ইমিগ্রেশন পুলিশ জানিয়েছে, আনুষ্ঠানিকতা শেষে তাদের দুটি মানবাধিকার সংস্থার জিম্মায় দেওয়া হয়েছে, যারা তাদের নিজ নিজ পরিবারের কাছে পৌঁছে দেওয়ার দায়িত্ব নিয়েছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

কোটালীপাড়ায় সড়ক সংস্কারে পুকুরচুরি: হাত দিলেই উঠে যাচ্ছে কার্পেটিং, ভিডিও ভাইরাল

ভারতে দীর্ঘ কারাভোগ শেষে বিশেষ ট্র্যাভেল পারমিটে দেশে ফিরলেন ৫০ বাংলাদেশি

আপডেট সময় : ০৩:০৭:৩২ অপরাহ্ন, সোমবার, ৬ জুলাই ২০২৬