প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান এবং শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী বলেছেন, আধুনিক চিকিৎসা ও সঠিক পুনর্বাসন প্রক্রিয়ার মাধ্যমে ওষুধ ছাড়াই অনেক রোগীকে স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনা সম্ভব। বিশেষ করে পক্ষাঘাতগ্রস্ত বা গুরুতর অসুস্থ রোগীদের হুইলচেয়ার ছেড়ে পুনরায় চলাফেরা করতে পারা চিকিৎসা বিজ্ঞানের এক বড় সাফল্য এবং এটি রোগীদের জন্য অত্যন্ত আশাব্যঞ্জক।
শনিবার দুপুরে সিলেট নগরীর শাহজালাল উপশহরে একটি উন্নত ফিজিওথেরাপি ও ওয়েলনেস সেন্টারের উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। মন্ত্রী বলেন, দেশের স্বাস্থ্যসেবাকে আরও উন্নত ও টেকসই করতে সরকারের পক্ষ থেকে সব ধরনের সহযোগিতা অব্যাহত থাকবে। একসময় ফিজিওথেরাপি সম্পর্কে মানুষের ধারণা সীমিত থাকলেও বর্তমানে এটি আধুনিক চিকিৎসা ব্যবস্থার অবিচ্ছেদ্য অংশ হয়ে দাঁড়িয়েছে।
উদ্বোধনী অনুষ্ঠানে ওয়েলনেস সেন্টারের ঊর্ধ্বতন কর্মকর্তা, বিশেষজ্ঞ চিকিৎসক, স্বাস্থ্যকর্মী এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। বক্তারা দেশে ফিজিওথেরাপি চিকিৎসার প্রসার ও মানোন্নয়নের ওপর গুরুত্বারোপ করেন।
রিপোর্টারের নাম 

























