ঢাকা ০৩:৫০ অপরাহ্ন, সোমবার, ০৬ জুলাই ২০২৬

শহর ও গ্রামের শিক্ষার বৈষম্য দূর করতে বিশেষ পরিকল্পনা সরকারের: শিক্ষা প্রতিমন্ত্রী

দেশের শহর ও গ্রামাঞ্চলের শিক্ষার গুণগত মানের বৈষম্য কমিয়ে আনতে সরকার বিশেষ পরিকল্পনা গ্রহণ করছে বলে জানিয়েছেন শিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ। সোমবার রাজধানীর আগারগাঁও তালতলা সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শন শেষে তিনি সাংবাদিকদের এ কথা জানান। প্রতিমন্ত্রী বলেন, বর্তমান শিক্ষা কাঠামোকে আরও শক্তিশালী ও আধুনিক করতে নতুন কারিকুলাম প্রণয়ন করা হচ্ছে, যাতে শিক্ষার্থীদের শিখন ঘাটতি দূর করা সম্ভব হয়।

শিক্ষার মানোন্নয়নে গুরুত্বারোপ করে প্রতিমন্ত্রী জানান, বিদ্যালয়ে শিক্ষার্থীদের উপস্থিতির হার বাড়াতে এবং শিক্ষকদের পেশাগত দক্ষতা বৃদ্ধিতে বিশেষ প্রশিক্ষণের ব্যবস্থা নেওয়া হবে। তিনি আরও বলেন, প্রাথমিক বিদ্যালয়গুলোর বিদ্যমান সমস্যাগুলো ধাপে ধাপে সমাধান করা হবে। একই সাথে শিক্ষকদের জীবনমান উন্নয়ন এবং সুযোগ-সুবিধা বৃদ্ধিতেও সরকার কাজ করছে।

প্রতিমন্ত্রী আশা প্রকাশ করেন, নতুন উদ্যোগগুলো বাস্তবায়িত হলে দেশের প্রাথমিক শিক্ষার সামগ্রিক মান বৃদ্ধি পাবে এবং শিক্ষার্থীরা আরও দক্ষ হয়ে গড়ে উঠবে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ইরানি নেতাদের ‘নিশ্চিহ্ন’ করার হুমকি ইসরায়েলের, পাল্টা হুঁশিয়ারি তেহরানের

শহর ও গ্রামের শিক্ষার বৈষম্য দূর করতে বিশেষ পরিকল্পনা সরকারের: শিক্ষা প্রতিমন্ত্রী

আপডেট সময় : ০১:৫৭:৪৩ অপরাহ্ন, সোমবার, ৬ জুলাই ২০২৬