নবজাতক ও শিশুদের জন্য আন্তর্জাতিক মানের আধুনিক চিকিৎসাসেবা নিশ্চিত করতে ল্যাবএইড স্পেশালাইজড হাসপাতালে আনুষ্ঠানিকভাবে ‘নিও-পেড জোন’ (NEO PAED Zone) উদ্বোধন করা হয়েছে। গত রবিবার ল্যাবএইড গ্রুপের প্রতিষ্ঠাতা ও ব্যবস্থাপনা পরিচালক ডা. এ. এম. শামীম এই বিশেষায়িত ইউনিটের উদ্বোধন করেন।
নবজাতক ও শিশুদের বিশেষায়িত চিকিৎসার জন্য পরিকল্পিত এই অত্যাধুনিক ইউনিটে রয়েছে নিওনেটাল ইনটেনসিভ কেয়ার ইউনিট (এনআইসিইউ), ক্যাঙ্গারু মাদার কেয়ার (কেএমসি) এবং ট্রানজিশনাল পেডিয়াট্রিক বেডস। এসব সুবিধা নবজাতকের নিবিড় পরিচর্যা, সময়োপযোগী চিকিৎসা এবং সমন্বিত সেবাপ্রদানকে আরও কার্যকর ও উন্নত করবে।
ল্যাবএইড কর্তৃপক্ষ জানায়, আধুনিক প্রযুক্তি এবং দক্ষ চিকিৎসকদের সমন্বয়ে মানসম্মত স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে তারা প্রতিশ্রুতিবদ্ধ। উদ্বোধনী অনুষ্ঠানে ল্যাবএইড স্পেশালাইজড হাসপাতালের প্রধান নির্বাহী কর্মকর্তা আহমদ দাউদসহ বিশেষজ্ঞ চিকিৎসক ও ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
রিপোর্টারের নাম 

























