গ্যাস পাইপলাইনের জরুরি মেরামত ও টাই-ইন কাজের জন্য আগামীকাল মঙ্গলবার গাজীপুর ও টাঙ্গাইল জেলার বেশ কিছু এলাকায় টানা ১৬ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে। সোমবার এক বিজ্ঞপ্তির মাধ্যমে তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন পিএলসি এই তথ্য নিশ্চিত করেছে। সাময়িক এই অসুবিধার জন্য গ্রাহকদের কাছে দুঃখ প্রকাশ করেছে কর্তৃপক্ষ।
তিতাস জানায়, মঙ্গলবার সকাল ৮টা থেকে রাত ১২টা পর্যন্ত জয়দেবপুর, গাজীপুর থেকে কুমুদিনী এবং টাঙ্গাইল পর্যন্ত এলাকায় গ্যাস সরবরাহ বন্ধ থাকবে। এর ফলে জয়দেবপুর, নাওজোর, কড্ডা, কোনাবাড়ী, কাশিমপুর, মৌচাক, সফিপুর, চন্দ্রা, কালিয়াকৈর ও মির্জাপুর এলাকার সব ধরনের শিল্প-কারখানা, ক্যাপটিভ পাওয়ার এবং সিএনজি স্টেশনের গ্যাস সরবরাহ বিচ্ছিন্ন থাকবে।
পাইপলাইন সংস্কারের এই কাজের কারণে সংশ্লিষ্ট এলাকার আশেপাশের এলাকাগুলোতেও গ্যাসের চাপ কম থাকতে পারে বলে সতর্ক করা হয়েছে। কাজ শেষ হওয়া মাত্রই পুনরায় গ্যাস সরবরাহ স্বাভাবিক করার আশ্বাস দিয়েছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ।
রিপোর্টারের নাম 





















