ঢাকা ০৩:৫০ অপরাহ্ন, সোমবার, ০৬ জুলাই ২০২৬

গ্রামকে উন্নয়নের মূল কেন্দ্রে নিয়ে আসতে সরকার বদ্ধপরিকর: মির্জা ফখরুল

শহরের পাশাপাশি গ্রামীণ জনপদকে আধুনিক ও স্বয়ংসম্পূর্ণ করতে সরকার কাজ করে যাচ্ছে বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সোমবার রাজধানীর সিরডাপ মিলনায়তনে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি বলেন, গ্রাম পিছিয়ে থাকলে দেশের প্রকৃত সমৃদ্ধি অর্জন সম্ভব নয়। জলবায়ু পরিবর্তন ও ডিজিটাল রূপান্তরের চ্যালেঞ্জ মোকাবিলা করে গ্রামগুলোকে সেবার কেন্দ্র হিসেবে গড়ে তোলা হবে।

মন্ত্রী আরও জানান, বর্তমান সরকার দায়িত্ব নেওয়ার পর পল্লী উন্নয়নকে বিশেষ অগ্রাধিকার দিয়েছে। ক্ষুদ্র কৃষকদের সহায়তায় ১০ হাজার টাকা পর্যন্ত কৃষিঋণ মওকুফ করা হয়েছে, যার ফলে ১২ লাখের বেশি কৃষক সরাসরি উপকৃত হয়েছেন। এছাড়া আগামী পাঁচ বছরে সারাদেশে ২০ হাজার কিলোমিটার খাল পুনঃখনন করার কর্মসূচি হাতে নেওয়া হয়েছে, যা কৃষিখাতে সেচ সুবিধা ও উৎপাদনশীলতা বৃদ্ধিতে সহায়ক হবে।

অনুষ্ঠানে এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের বিভিন্ন দেশের রাষ্ট্রদূত ও প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। মন্ত্রী উল্লেখ করেন, আনসার-ভিডিপিসহ স্থানীয় প্রশাসনের মাধ্যমে গ্রামগুলোকে অবকাঠামোগতভাবে শক্তিশালী করা হবে এবং নিম্নআয়ের পরিবারগুলোর জন্য সামাজিক নিরাপত্তা কর্মসূচির আওতা আরও বাড়ানো হবে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ইরানি নেতাদের ‘নিশ্চিহ্ন’ করার হুমকি ইসরায়েলের, পাল্টা হুঁশিয়ারি তেহরানের

গ্রামকে উন্নয়নের মূল কেন্দ্রে নিয়ে আসতে সরকার বদ্ধপরিকর: মির্জা ফখরুল

আপডেট সময় : ০১:৫৯:৫৫ অপরাহ্ন, সোমবার, ৬ জুলাই ২০২৬