ঢাকা ০৫:১০ অপরাহ্ন, সোমবার, ০৬ জুলাই ২০২৬

রাজধানীতে প্রেমের ফাঁদে ফেলে ব্ল্যাকমেইল: নারীসহ সংঘবদ্ধ চক্রের ৫ সদস্য গ্রেপ্তার

রাজধানীতে প্রেমের ফাঁদ বা ‘হানিট্র্যাপ’-এর মাধ্যমে বিত্তবান ও সাধারণ মানুষকে জিম্মি করে অর্থ হাতিয়ে নেওয়া একটি সংঘবদ্ধ চক্রের পাঁচ সদস্যকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ। সোমবার ডিএমপির ডিবি-সাইবার অ্যান্ড স্পেশাল ক্রাইম (দক্ষিণ) বিভাগ এই অভিযানের বিষয়টি নিশ্চিত করেছে। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে দেশের বিভিন্ন থানায় একাধিক প্রতারণা ও ব্ল্যাকমেইলের মামলা রয়েছে।

ডিবি সূত্রে জানা যায়, এই চক্রটি সুকৌশলে বিভিন্ন ব্যক্তির সাথে ঘনিষ্ঠতা তৈরি করে তাদের নির্জন ফ্ল্যাটে ডেকে নিত। এরপর সেখানে আপত্তিকর ভিডিও ধারণ করে তা ইন্টারনেটে ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে মোটা অঙ্কের টাকা দাবি করত। সম্প্রতি এক আর্থিক প্রতিষ্ঠানের কর্মকর্তাকে একই কায়দায় খিলগাঁওয়ের একটি বাসায় নিয়ে মারধর ও ব্ল্যাকমেইল করে ১ লাখ ১০ হাজার টাকা হাতিয়ে নেয় চক্রটি। ভুক্তভোগীর অভিযোগের ভিত্তিতে রাজধানীর সবুজবাগ, বাড্ডা ও খিলগাঁও এলাকায় ধারাবাহিক অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। এ সময় তাদের কাছ থেকে ওয়াকিটকি ও একাধিক মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

কোটালীপাড়ায় সড়ক সংস্কারে পুকুরচুরি: হাত দিলেই উঠে যাচ্ছে কার্পেটিং, ভিডিও ভাইরাল

রাজধানীতে প্রেমের ফাঁদে ফেলে ব্ল্যাকমেইল: নারীসহ সংঘবদ্ধ চক্রের ৫ সদস্য গ্রেপ্তার

আপডেট সময় : ০৩:০৭:২২ অপরাহ্ন, সোমবার, ৬ জুলাই ২০২৬