মরণব্যাধি ক্যান্সারে আক্রান্ত তরুণ ও প্রতিশ্রুতিশীল ক্রিকেটার মেহেদী হাসান হৃদয়ের পাশে দাঁড়িয়েছে সরকার। তাঁর উন্নত চিকিৎসার জন্য যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের পক্ষ থেকে ৫ লাখ টাকার আর্থিক অনুদান প্রদান করা হয়েছে। রোববার রাজধানীর মতিঝিলস্থ যুব ভবনে এক অনুষ্ঠানের মাধ্যমে এই সহায়তার চেক হস্তান্তর করা হয়।
যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. আমিনুল হক হৃদয়ের বাবা আবুল কাসেমের হাতে অনুদানের চেকটি তুলে দেন। প্রতিমন্ত্রী জানান, হৃদয়ের অসুস্থতার বিষয়টি একটি ভিডিও ক্লিপের মাধ্যমে প্রধানমন্ত্রী তারেক রহমানের নজরে আসে। এরপর প্রধানমন্ত্রীর বিশেষ নির্দেশনায় দ্রুত এই আর্থিক সহায়তার উদ্যোগ নেওয়া হয়। ক্রিকেটার হৃদয়ের দ্রুত সুস্থতা কামনায় সরকার সব ধরনের সহযোগিতা করবে বলে তিনি আশ্বস্ত করেন।
অনুষ্ঠানে জানানো হয়, বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) থেকেও হৃদয়ের চিকিৎসার জন্য প্রয়োজনীয় সহায়তার ব্যবস্থা করা হয়েছে। ক্রীড়া সচিব মো. মাহবুব-উল-আলম বলেন, দেশের যেকোনো ক্রীড়াবিদ সংকটে পড়লে তাদের পাশে দাঁড়ানো মন্ত্রণালয়ের অন্যতম দায়িত্ব। হৃদয় পুরোপুরি সুস্থ না হওয়া পর্যন্ত মন্ত্রণালয় তাঁর চিকিৎসার খোঁজখবর রাখবে এবং এ ধরনের মানবিক কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
রিপোর্টারের নাম 

























