ঢাকা ০৪:৪০ অপরাহ্ন, রবিবার, ০৫ জুলাই ২০২৬

কার্বন ক্রেডিট অর্জনে সমন্বিত কর্মপরিকল্পনা প্রণয়নের নির্দেশ প্রধানমন্ত্রীর

আন্তর্জাতিক বাজারে বাংলাদেশের কার্বন ক্রেডিট অর্জনের সম্ভাবনা কাজে লাগাতে সংশ্লিষ্ট সব মন্ত্রণালয় ও সংস্থাকে সমন্বিতভাবে কাজ করার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এই প্রক্রিয়াকে গতিশীল করতে দ্রুত একটি আন্তঃমন্ত্রণালয় কমিটি গঠনেরও তাগিদ দিয়েছেন তিনি। রোববার সচিবালয়ে জলবায়ু পরিবর্তন বিষয়ক এক গুরুত্বপূর্ণ সভায় তিনি এই নির্দেশনা প্রদান করেন।

সভায় প্রধানমন্ত্রী নবায়নযোগ্য জ্বালানির প্রসার, শিল্প-কারখানায় পরিবেশবান্ধব প্রযুক্তির ব্যবহার বৃদ্ধি এবং ব্যাপক বনায়নের মাধ্যমে কার্বন নিঃসরণ কমানোর ওপর গুরুত্বারোপ করেন। তিনি বলেন, আন্তর্জাতিক কার্বন বাজারে বাংলাদেশের অবস্থান সুসংহত করতে একটি বাস্তবসম্মত ও কার্যকর কর্মপরিকল্পনা প্রয়োজন। একই সাথে তথ্যভাণ্ডার গড়ে তোলা এবং আন্তর্জাতিক সংস্থাগুলোর সাথে যোগাযোগ বৃদ্ধির নির্দেশ দেন তিনি।

কার্বন ক্রেডিট হলো মূলত গ্রিনহাউস গ্যাস নিঃসরণ কমানোর একটি আন্তর্জাতিক স্বীকৃতি ও আর্থিক ব্যবস্থা। এক মেট্রিক টন কার্বন নিঃসরণ কমানোর বিপরীতে একটি ক্রেডিট পাওয়া যায়, যা আন্তর্জাতিক বাজারে বিক্রি করা সম্ভব। সরকারের এই উদ্যোগ সফল হলে পরিবেশ সুরক্ষার পাশাপাশি দেশের অর্থনীতিতেও নতুন দিগন্ত উন্মোচিত হবে বলে মনে করছেন সংশ্লিষ্ট বিশেষজ্ঞরা।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ডিজিটাল যুগের চ্যালেঞ্জ মোকাবিলায় তথ্য মন্ত্রণালয়ের আইন আধুনিকায়নের উদ্যোগ

কার্বন ক্রেডিট অর্জনে সমন্বিত কর্মপরিকল্পনা প্রণয়নের নির্দেশ প্রধানমন্ত্রীর

আপডেট সময় : ০৩:২৪:০৩ অপরাহ্ন, রবিবার, ৫ জুলাই ২০২৬