ঢাকা ০৪:৪০ অপরাহ্ন, রবিবার, ০৫ জুলাই ২০২৬

ব্রাজিলকে চ্যালেঞ্জ জানাতে প্রস্তুত নরওয়ে

বিশ্বকাপের শেষ ষোলোর হাইভোল্টেজ ম্যাচে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিলের মুখোমুখি হতে যাচ্ছে নরওয়ে। শক্তির বিচারে ব্রাজিল এগিয়ে থাকলেও তাদের ভয় পাচ্ছে না নরওয়েজিয়ানরা। দলটির কোচ স্টেল সোলবাকেন মনে করেন, ব্রাজিল ফেবারিট হলেও মাঠে সঠিক পরিকল্পনা বাস্তবায়ন করতে পারলে নরওয়ের পক্ষে জয় পাওয়া সম্ভব। বাংলাদেশ সময় আজ রাত ২টায় নিউজার্সিতে দল দুটি মুখোমুখি হবে।

ম্যাচ-পূর্ব সংবাদ সম্মেলনে সোলবাকেন বলেন, ব্রাজিল বর্তমানে আগের মতো অজেয় নয়। তাদের আক্রমণভাগে বিশ্বমানের খেলোয়াড় থাকলেও নরওয়ের ডিফেন্ডাররা সেই চাপ সামলাতে সক্ষম। বিশেষ করে ব্রাজিলের বহুমাত্রিক আক্রমণভাগকে রুখে দেওয়াটাই হবে নরওয়ের জন্য প্রধান চ্যালেঞ্জ। ম্যাচে আর্লিং হলান্ডের উপস্থিতি নরওয়ের আত্মবিশ্বাস বাড়িয়ে দিচ্ছে বহুগুণ।

নরওয়ে কোচ আরও উল্লেখ করেন, ব্রাজিলের রক্ষণভাগে গাব্রিয়েল মাগালাইস ও মার্কিনিওসের মতো অভিজ্ঞ খেলোয়াড়রা রয়েছেন। তবে এটি কোনো একক খেলোয়াড়ের লড়াই নয়, বরং দলগত শক্তির পরীক্ষা। ব্রাজিলের মতো শক্তিশালী দলকে হারাতে পারলে সেটি বিশ্বকাপের ইতিহাসের অন্যতম বড় চমক হিসেবে গণ্য হবে বলে তিনি মন্তব্য করেন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ডিজিটাল যুগের চ্যালেঞ্জ মোকাবিলায় তথ্য মন্ত্রণালয়ের আইন আধুনিকায়নের উদ্যোগ

ব্রাজিলকে চ্যালেঞ্জ জানাতে প্রস্তুত নরওয়ে

আপডেট সময় : ০৩:২২:২১ অপরাহ্ন, রবিবার, ৫ জুলাই ২০২৬