ঢাকা ০৫:৪৭ অপরাহ্ন, রবিবার, ০৫ জুলাই ২০২৬

‘আমি খেললে ৪টি লাল কার্ড পেতাম’: প্যারাগুয়ের ফাউল নিয়ে ইব্রাহিমোভিচ

বিশ্বকাপের নকআউট পর্বে ফ্রান্স ও প্যারাগুয়ের মধ্যকার ম্যাচে প্যারাগুয়েন খেলোয়াড়দের অতিমাত্রায় ফাউল করা এবং নেতিবাচক ফুটবল খেলার ধরণ নিয়ে ফুটবল বিশ্বে সমালোচনার ঝড় উঠেছে। ওই ম্যাচে ফরাসি তারকাদের আটকাতে প্যারাগুয়ে মোট ২৩টি ফাউল করে। প্যারাগুয়ের এমন কৌশলী ফাউল ও উসকানিমূলক আচরণের মুখে ফ্রান্সের ফুটবলাররা যে ধৈর্যের পরিচয় দিয়েছেন, তার ভূয়সী প্রশংসা করেছেন সুইডিশ কিংবদন্তি জ্লাতান ইব্রাহিমোভিচ।

ফক্স স্পোর্টসের সঙ্গে আলাপকালে নিজের স্বভাবজাত ঢঙেই ইব্রাহিমোভিচ বলেন, ওই ম্যাচে তিনি নিজে মাঠে থাকলে অন্তত চারটি লাল কার্ড পেতেন। তিনি মনে করেন, প্যারাগুয়ে যে ধরণের ‘কুৎসিত’ ফুটবল খেলেছে তা প্রকৃত খেলার অংশ হতে পারে না। তিনি বলেন, ‘কেউ আপনাকে বারবার উস্কে দেবে এটা মেনে নেওয়া কঠিন, তবে ফ্রান্স অত্যন্ত শান্ত থেকে পরিস্থিতি সামাল দিয়েছে।’

পুরো ম্যাচে কিলিয়ান এমবাপ্পেদের ছন্দ নষ্ট করার আপ্রাণ চেষ্টা করেও সফল হয়নি প্যারাগুয়ে। কোচ দিদিয়ের দেশমের শিষ্যরা নিজেদের নিয়ন্ত্রণে রেখে ম্যাচটি বের করে নিয়েছেন। ইব্রাহিমোভিচ মনে করেন, মাঠের পারফরম্যান্স, গোল এবং জয় দিয়েই ফ্রান্স এই নেতিবাচক ফুটবলের যোগ্য জবাব দিয়েছে। ফরাসিদের এই মানসিক দৃঢ়তা আগামীর ম্যাচগুলোতে তাদের আরও আত্মবিশ্বাসী করবে বলে তিনি বিশ্বাস করেন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

তেহরানে খামেনির জানাজায় লাখো মানুষের ঢল, ট্রাম্প ও নেতানিয়াহুর বিরুদ্ধে প্রতিশোধের ডাক

‘আমি খেললে ৪টি লাল কার্ড পেতাম’: প্যারাগুয়ের ফাউল নিয়ে ইব্রাহিমোভিচ

আপডেট সময় : ০৪:২৬:৩১ অপরাহ্ন, রবিবার, ৫ জুলাই ২০২৬