ঢাকা ০৩:৪১ অপরাহ্ন, রবিবার, ০৫ জুলাই ২০২৬

গুলিস্তানে ব্যবসায়ীদের ওপর হামলার প্রতিবাদে রাজপথে বিক্ষোভ, সন্ত্রাসীদের গ্রেপ্তারের দাবি

রাজধানীর গুলিস্তান এলাকায় ব্যবসায়ীদের ওপর বর্বরোচিত হামলা, চাঁদাবাজি ও দখলদারিত্বের প্রতিবাদে বিশাল বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। রবিবার ‘চাঁদাবাজ, দখলবাজ ও সন্ত্রাস প্রতিরোধ কমিটি’র ব্যানারে বায়তুল মোকাররম জাতীয় মসজিদের উত্তর গেটে এই প্রতিবাদ সভার আয়োজন করা হয়। এতে গুলিস্তান, বায়তুল মোকাররম মার্কেট ও স্টেডিয়াম মার্কেটের সাধারণ ব্যবসায়ীসহ বিপুল সংখ্যক দোকান কর্মচারী অংশ নেন।

বিক্ষোভ মিছিলটি বায়তুল মোকাররম এলাকা থেকে শুরু হয়ে পল্টন মোড়, গুলিস্তান জিরো পয়েন্ট ও ফুলবাড়িয়া বাসস্ট্যান্ড প্রদক্ষিণ করে পুনরায় জিরো পয়েন্টে গিয়ে শেষ হয়। সমাবেশে বক্তারা অভিযোগ করেন, গুলিস্তানের ব্যবসায়ীরা দীর্ঘদিন ধরে চাঁদাবাজদের অত্যাচারে অতিষ্ঠ। গত শনিবার বিকেলে এই চাঁদাবাজির বিরুদ্ধে প্রতিবাদ মিছিলের প্রস্তুতিকালে একদল সন্ত্রাসী ব্যবসায়ীদের ওপর অতর্কিত হামলা চালায়। এতে ব্যবসায়ী কবির হোসেনসহ বেশ কয়েকজন গুরুতর আহত হয়ে বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

সমাবেশে বক্তারা পুলিশের নিষ্ক্রিয়তা নিয়ে তীব্র ক্ষোভ প্রকাশ করেন। তারা বলেন, প্রকাশ্যে সন্ত্রাসীরা হামলা চালালেও এখন পর্যন্ত পুলিশ কাউকে গ্রেপ্তার করতে পারেনি। প্রশাসনের এমন ভূমিকা জনমনে আতঙ্ক ও উদ্বেগের সৃষ্টি করছে। বক্তারা হুঁশিয়ারি দিয়ে বলেন, যারা সন্ত্রাস ও চাঁদাবাজদের আশ্রয়-প্রশ্রয় দেবে, তাদের পরিণতিও বিগত ফ্যাসিবাদী সরকারের মতোই হবে।

শ্রমিক নেতা আব্দুস সালামের সভাপতিত্বে অনুষ্ঠিত এই সমাবেশে মহানগর জামায়াত নেতা শাহীন আহমেদ খানসহ স্থানীয় ব্যবসায়ী নেতৃবৃন্দ বক্তব্য রাখেন। তারা অবিলম্বে চিহ্নিত সন্ত্রাসীদের আইনের আওতায় এনে গুলিস্তান এলাকাকে চাঁদাবাজ ও সন্ত্রাসমুক্ত করার জন্য প্রশাসনের প্রতি জোর দাবি জানান।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

কার্বন ক্রেডিট অর্জনে সমন্বিত কর্মপরিকল্পনা প্রণয়নের নির্দেশ প্রধানমন্ত্রীর

গুলিস্তানে ব্যবসায়ীদের ওপর হামলার প্রতিবাদে রাজপথে বিক্ষোভ, সন্ত্রাসীদের গ্রেপ্তারের দাবি

আপডেট সময় : ০২:১৮:৫৪ অপরাহ্ন, রবিবার, ৫ জুলাই ২০২৬