ঢাকা ০৬:৪৪ অপরাহ্ন, রবিবার, ০৫ জুলাই ২০২৬

সরকারি জায়গা দখল করে নার্সারি, ডিএসসিসির উচ্ছেদ অভিযান ও জরিমানা

ঢাকার ১৯ নম্বর ওয়ার্ডের সবজি বাগান এলাকায় সরকারি জায়গা দখল করে গড়ে ওঠা অবৈধ স্থাপনা ও নার্সারি উচ্ছেদে অভিযান চালিয়েছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন (ডিএসসিসি)। রোববার সংস্থাটির নির্বাহী ম্যাজিস্ট্রেট হাছিবা খানের নেতৃত্বে এই বিশেষ মোবাইল কোর্ট পরিচালিত হয়। অভিযানে ফুটপাত ও সড়ক দখল করে থাকা অস্থায়ী দোকানপাট সরিয়ে দিয়ে এলাকাটি পরিষ্কার করা হয়।

অভিযান চলাকালে সরকারি জমিতে অবৈধভাবে নার্সারি স্থাপন করার দায়ে ৮ জন মালিকের বিরুদ্ধে মামলা করা হয়েছে এবং তাদের ৮ হাজার টাকা জরিমানা করা হয়। একই সঙ্গে নির্দিষ্ট সময়ের মধ্যে সংশ্লিষ্ট নার্সারিগুলো থেকে সব গাছ সরিয়ে নেওয়ার কঠোর নির্দেশ প্রদান করা হয়েছে।

সিটি কর্পোরেশন কর্তৃপক্ষ জানিয়েছে, নগরীর পরিবেশ রক্ষা এবং জনসাধারণের চলাচলের পথ সুগম রাখতে এ ধরনের উচ্ছেদ অভিযান ও মোবাইল কোর্ট নিয়মিত অব্যাহত থাকবে। অবৈধ দখলের বিরুদ্ধে কোনো ছাড় দেওয়া হবে না বলেও ডিএসসিসির পক্ষ থেকে জানানো হয়েছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

নড়াইলে আন্তঃজেলা ডাকাত দলের ৬ সদস্য গ্রেপ্তার, লুণ্ঠিত স্বর্ণালঙ্কার উদ্ধার

সরকারি জায়গা দখল করে নার্সারি, ডিএসসিসির উচ্ছেদ অভিযান ও জরিমানা

আপডেট সময় : ০৫:৩৪:০৫ অপরাহ্ন, রবিবার, ৫ জুলাই ২০২৬