চট্টগ্রামের মিরসরাইয়ে মোটরসাইকেল ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে উপজেলা আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর (ভিডিপি) কর্মকর্তা আলাউদ্দিন (৩৮) নিহত হয়েছেন। রোববার দুপুর ১২টার দিকে মিরসরাই অর্থনৈতিক অঞ্চলে সরকারি দায়িত্ব পালনে যাওয়ার সময় আবুতোরাব রাস্তার মাথা এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহত আলাউদ্দিন লক্ষ্মীপুর জেলার রামগতি উপজেলার বাসিন্দা।
স্থানীয় সূত্রে জানা গেছে, সরকারি দায়িত্ব পালনকালে আবুতোরাব এলাকায় একটি অটোরিকশার সঙ্গে তার মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে তিনি গুরুতর আহত হলে স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে স্থানীয় একটি ক্লিনিকে এবং পরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ঘটনার খবর পেয়ে প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা হাসপাতালে ছুটে যান।
মিরসরাই থানার পুলিশ জানায়, দুর্ঘটনাকবলিত মোটরসাইকেল ও অটোরিকশা দুটি জব্দ করা হয়েছে। বর্তমানে নিহত কর্মকর্তার মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে এবং এ বিষয়ে আইনি ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।
রিপোর্টারের নাম 

























