ঢাকা ০৬:৩২ অপরাহ্ন, রবিবার, ০৫ জুলাই ২০২৬

নীলফামারীতে বিদ্যুৎ সংযোগ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে ২ শ্রমিকের মৃত্যু

নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলায় বিদ্যুৎ সংযোগের কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুই শ্রমিকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। রোববার দুপুরে উপজেলার মুশা পাঁকারমাথা এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন নীলফামারী সদর উপজেলার শুটিপাড়া গ্রামের আব্দুল মমিন (৫০) ও কালিতলা গ্রামের জয়ন্ত রায় (২৬)।

স্থানীয় ও পল্লী বিদ্যুৎ অফিস সূত্রে জানা গেছে, মেইন খুঁটিতে নতুন সংযোগ দেওয়ার সময় বিদ্যুৎ সরবরাহ বন্ধ না করেই কাজ করছিলেন শ্রমিকরা। অসাবধানতাবশত তারা বিদ্যুৎস্পৃষ্ট হন এবং ঘটনাস্থলেই প্রাণ হারান। স্থানীয়রা তাদের উদ্ধার করে দ্রুত উপজেলা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। এই ঘটনায় আকাশ নামে আরও এক শ্রমিক আহত হয়েছেন বলে জানা গেছে।

কিশোরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লুৎফর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং নিহতদের মরদেহ বর্তমানে হাসপাতালে রয়েছে। এ বিষয়ে প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

তেহরানে খামেনির জানাজায় লাখো মানুষের ঢল, ট্রাম্প ও নেতানিয়াহুর বিরুদ্ধে প্রতিশোধের ডাক

নীলফামারীতে বিদ্যুৎ সংযোগ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে ২ শ্রমিকের মৃত্যু

আপডেট সময় : ০৫:৩৩:৩৭ অপরাহ্ন, রবিবার, ৫ জুলাই ২০২৬