ঢাকা ০৫:৪৮ অপরাহ্ন, রবিবার, ০৫ জুলাই ২০২৬

ডিজিটাল যুগের চ্যালেঞ্জ মোকাবিলায় তথ্য মন্ত্রণালয়ের আইন আধুনিকায়নের উদ্যোগ

প্রযুক্তির দ্রুত বিকাশ ও ডিজিটাল ইকোসিস্টেমের বিস্তারের সঙ্গে তাল মেলাতে বিদ্যমান আইন ও নীতিমালা সংস্কারের উদ্যোগ নিয়েছে সরকার। তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় জানিয়েছে, বর্তমান প্রেক্ষাপট বিবেচনায় পুরোনো আইনগুলো সময়োপযোগী করা হবে এবং প্রয়োজনে নতুন আইন প্রণয়ন করা হবে। রোববার তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের এক সভায় এই সিদ্ধান্তের কথা জানান মন্ত্রী জহির উদ্দিন স্বপন।

মন্ত্রী বলেন, বর্তমান সময়ে মানুষের যোগাযোগ ও জীবনযাত্রায় ডিজিটাল প্রযুক্তির প্রভাব অপরিসীম। প্রযুক্তির আশীর্বাদের পাশাপাশি সাইবার ঝুঁকি ও নতুন নতুন চ্যালেঞ্জ তৈরি হচ্ছে, যা মোকাবিলায় একটি শক্তিশালী আইনি কাঠামো থাকা জরুরি। বিদ্যমান আইন ও প্রবিধানগুলো পর্যালোচনার কাজ ইতোমধ্যে শুরু হয়েছে এবং কোথায় আইনি ঘাটতি রয়েছে তা খতিয়ে দেখা হচ্ছে।

সভায় জানানো হয়, ইউরোপীয় ইউনিয়ন, যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের মতো উন্নত দেশগুলো ডিজিটাল প্ল্যাটফর্ম নিয়ন্ত্রণে যে ধরনের আধুনিক আইন ব্যবহার করছে, সেগুলোও পর্যালোচনা করা হবে। বাংলাদেশের বাস্তবতার সঙ্গে সামঞ্জস্য রেখে একটি কার্যকর ও আধুনিক আইনি কাঠামো গড়ে তোলাই সরকারের মূল লক্ষ্য। ডিজিটাল ট্রান্সমিশন ও সাইবার জগতকে সুশৃঙ্খল করতে সব অংশীজনের সঙ্গে সমন্বয় করে দ্রুত সুপারিশ প্রণয়নের নির্দেশ দেওয়া হয়েছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

তেহরানে খামেনির জানাজায় লাখো মানুষের ঢল, ট্রাম্প ও নেতানিয়াহুর বিরুদ্ধে প্রতিশোধের ডাক

ডিজিটাল যুগের চ্যালেঞ্জ মোকাবিলায় তথ্য মন্ত্রণালয়ের আইন আধুনিকায়নের উদ্যোগ

আপডেট সময় : ০৪:২৮:০২ অপরাহ্ন, রবিবার, ৫ জুলাই ২০২৬