আওয়ামী লীগ গত ১৫ বছরের শাসনামলে দেশের সব রাষ্ট্রীয় প্রতিষ্ঠান ধ্বংস করেছে বলে মন্তব্য করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম। তিনি জানান, দল হিসেবে আওয়ামী লীগ যেসব অপরাধ করেছে, প্রচলিত আইন অনুযায়ী তার সুষ্ঠু বিচার নিশ্চিত করা হবে। রোববার দুপুরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের ব্রিফিংয়ে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।
চিফ প্রসিকিউটর আরও জানান, মানবতাবিরোধী অপরাধের দায়ে রাজনৈতিক দল হিসেবে আওয়ামী লীগের বিরুদ্ধে তদন্ত কার্যক্রম বর্তমানে চলমান রয়েছে। তদন্তে অভিযোগ প্রমাণিত হলে আইনি প্রক্রিয়ার মাধ্যমেই দলটিকে নিষিদ্ধ করার পদক্ষেপ নেওয়া হতে পারে। এছাড়া শাপলা চত্বরের ঘটনাসহ বেশ কিছু সুনির্দিষ্ট মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বিচারের মুখোমুখি করার প্রস্তুতি চলছে বলেও তিনি উল্লেখ করেন।
এদিকে আওয়ামী লীগের রাজনৈতিক ভবিষ্যৎ নিয়ে কথা বলেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেন, আওয়ামী লীগের রাজনৈতিক পতন ঘটেছে এবং তারা দেশে আর কখনোই রাজনীতি করার সুযোগ পাবে না। রাজনৈতিকভাবে তাদের অস্তিত্ব বিলীন হয়ে গেছে বলে তিনি মন্তব্য করেন।
রিপোর্টারের নাম 





















