ঢাকা ০৬:৩২ অপরাহ্ন, রবিবার, ০৫ জুলাই ২০২৬

বিশিষ্ট রাষ্ট্রচিন্তাবিদ ও অধ্যাপক আবুল কাসেম ফজলুল হক আর নেই

দেশের বরেণ্য লেখক, গবেষক ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সাবেক অধ্যাপক আবুল কাসেম ফজলুল হক আর নেই। রোববার দুপুরে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তার মৃত্যুতে দেশের বুদ্ধিবৃত্তিক ও সাহিত্য অঙ্গনে গভীর শোকের ছায়া নেমে এসেছে।

পারিবারিক ও বাংলা একাডেমি সূত্রে জানা গেছে, দুপুরে রাজধানীর মিরপুরের একটি রেস্তোরাঁয় খাবার খেতে গিয়ে তিনি হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। দ্রুত তাকে স্থানীয় একটি হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। বাংলা একাডেমির মহাপরিচালক অধ্যাপক মোহাম্মদ আজম তার মৃত্যুর খবর নিশ্চিত করে গভীর শোক প্রকাশ করেছেন।

অধ্যাপক আবুল কাসেম ফজলুল হক ছিলেন একাধারে প্রাবন্ধিক ও সমাজ বিশ্লেষক। সমাজ, রাষ্ট্র ও সাহিত্য নিয়ে তার মৌলিক চিন্তা ও নিরপেক্ষ বিশ্লেষণ তাকে স্বতন্ত্র মর্যাদা দিয়েছিল। দীর্ঘ শিক্ষকতা জীবনের পাশাপাশি তিনি ‘সুন্দরম’ ও ‘লোকায়ত’ নামে দুটি সাময়িকী সম্পাদনা করতেন। তার রচিত ২০টিরও বেশি গ্রন্থের মধ্যে ‘একুশে ফেব্রুয়ারি আন্দোলন’, ‘রাজনীতি দর্শন’ এবং ‘সংস্কৃতির সহজ কথা’ উল্লেখযোগ্য। সাহিত্য ও গবেষণায় অবদানের জন্য তিনি ১৯৮১ সালে বাংলা একাডেমি পুরস্কারসহ অসংখ্য সম্মাননায় ভূষিত হন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

তেহরানে খামেনির জানাজায় লাখো মানুষের ঢল, ট্রাম্প ও নেতানিয়াহুর বিরুদ্ধে প্রতিশোধের ডাক

বিশিষ্ট রাষ্ট্রচিন্তাবিদ ও অধ্যাপক আবুল কাসেম ফজলুল হক আর নেই

আপডেট সময় : ০৫:৩২:০৪ অপরাহ্ন, রবিবার, ৫ জুলাই ২০২৬