ঢাকা ০৬:৩৩ অপরাহ্ন, রবিবার, ০৫ জুলাই ২০২৬

কোরআনের আয়াতের মাধ্যমে মুসলিম বিশ্বকে ইরানের বিশেষ কূটনৈতিক বার্তা

ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির শোকানুষ্ঠানকে কেন্দ্র করে এক অনন্য কূটনৈতিক বার্তা দিয়েছে তেহরান। প্রথাগত রাজনৈতিক ভাষণের পরিবর্তে পবিত্র কোরআনের বিভিন্ন আয়াতের তেলাওয়াতের মাধ্যমে উপস্থিত মুসলিম দেশগুলোর প্রতিনিধিদের কাছে বিশেষ ভূরাজনৈতিক বার্তা পৌঁছে দেওয়া হয়েছে। এই আয়োজনে আফগানিস্তান, বাংলাদেশ ও ফিলিস্তিনসহ বিভিন্ন দেশের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

আফগান প্রতিনিধিদলের উপস্থিতিতে সূরা আল-ফাতহর বিজয় সূচক আয়াত তেলাওয়াত করা হয়। এর মাধ্যমে দীর্ঘ ২০ বছরের যুদ্ধের পর বিদেশি শক্তিকে বিতাড়িত করে আফগানিস্তানের ঐতিহাসিক জয়কে ইরান স্বীকৃতি দিয়েছে বলে মনে করছেন বিশ্লেষকরা। অন্যদিকে ফিলিস্তিনি প্রতিনিধিদের সামনে মসজিদে আকসার গুরুত্ব সংবলিত আয়াত তেলাওয়াত করে আল-কুদস ও ফিলিস্তিনিদের লড়াইয়ের প্রতি ইরানের অবিচল সমর্থনের কথা পুনর্ব্যক্ত করা হয়েছে।

বাংলাদেশের জন্য নির্ধারিত আয়াতের তেলাওয়াত ছিল বিশেষভাবে তাৎপর্যপূর্ণ। ২০২৪ সালের ছাত্র-জনতার অভ্যুত্থানে যারা প্রাণ হারিয়েছেন, তাদের স্মরণে সূরা আলে-ইমরানের শহীদদের মর্যাদা বিষয়ক আয়াতগুলো পাঠ করা হয়। এর মাধ্যমে জুলাই বিপ্লবের শহীদদের আত্মত্যাগকে আন্তর্জাতিক মঞ্চে এক আধ্যাত্মিক ও নৈতিক স্বীকৃতি প্রদান করেছে ইরান। কোনো রাজনৈতিক ঘোষণা ছাড়াই এমন প্রতীকী বার্তার মাধ্যমে ইরান তার আঞ্চলিক ও ধর্মীয় সংহতির অবস্থান পরিষ্কার করেছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

তেহরানে খামেনির জানাজায় লাখো মানুষের ঢল, ট্রাম্প ও নেতানিয়াহুর বিরুদ্ধে প্রতিশোধের ডাক

কোরআনের আয়াতের মাধ্যমে মুসলিম বিশ্বকে ইরানের বিশেষ কূটনৈতিক বার্তা

আপডেট সময় : ০৫:৩২:১৩ অপরাহ্ন, রবিবার, ৫ জুলাই ২০২৬