রাশিয়ার নিরাপত্তা পরিষদের ডেপুটি চেয়ারম্যান দিমিত্রি মেদভেদেভ মন্তব্য করেছেন যে, হরমুজ প্রণালির ওপর ইরানের একক নিয়ন্ত্রণ পারমাণবিক অস্ত্রের মতোই এক শক্তিশালী কৌশলগত হাতিয়ার। তিনি সতর্ক করে বলেন, মধ্যপ্রাচ্যে সংঘাতের মাত্রা বৃদ্ধি পেলে বাব আল-মান্দেব এবং হরমুজের মতো গুরুত্বপূর্ণ সমুদ্রপথগুলো দিয়ে জাহাজ চলাচল সম্পূর্ণ বন্ধ হয়ে যেতে পারে, যা বিশ্ব বাণিজ্যে বিপর্যয় ডেকে আনবে।
মেদভেদেভ উল্লেখ করেন, বাব আল-মান্দেব হলো লোহিত সাগর ও আরব সাগরের সংযোগস্থল, যা সুয়েজ খালের মাধ্যমে বিশ্ব বাণিজ্যের প্রধান রুট হিসেবে ব্যবহৃত হয়। এই অঞ্চলে যারা সংঘাত উসকে দিতে চাইছে, তাদের পরিণতির কথা ভেবে সতর্ক হওয়া উচিত। তিনি আরও বলেন, ইয়েমেনের হুথি বিদ্রোহীরাও এর আগে এই জলপথ বন্ধের হুঁশিয়ারি দিয়েছিল, যা বৈশ্বিক জ্বালানি ও পণ্য সরবরাহে বড় ঝুঁকি তৈরি করতে পারে।
সম্প্রতি ইরানের ওপর চালানো মার্কিন সামরিক হামলার তীব্র সমালোচনা করে রুশ এই নেতা বলেন, কোনো উসকানি ছাড়াই আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে এই হামলা চালানো হয়েছে। যখন দুই পক্ষ আলোচনার মাধ্যমে সংকট সমাধানের চেষ্টা করছিল, তখন যুক্তরাষ্ট্রের এই আক্রমণ পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে। মেদভেদেভের মতে, ইরানের সামরিক ও কৌশলগত সক্ষমতাকে অবমূল্যায়ন করা পশ্চিমা দেশগুলোর জন্য বড় ভুল হতে পারে।
রিপোর্টারের নাম 
























