ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি তেহরানে ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠী হামাস এবং লেবাননের হিজবুল্লাহর উচ্চপর্যায়ের প্রতিনিধিদলের সঙ্গে পৃথক বৈঠক করেছেন। এসব বৈঠকে আঞ্চলিক পরিস্থিতি নিয়ে আলোচনার পাশাপাশি ইসরায়েলকে সমুচিত জবাব দেওয়ার হুঁশিয়ারি উচ্চারণ করা হয়েছে। মূলত ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনির জানাজায় অংশ নিতে আসা এই প্রতিনিধিদলগুলো বর্তমান যুদ্ধ পরিস্থিতি নিয়ে তাদের অবস্থান তুলে ধরেন।
হামাসের লিডারশিপ কাউন্সিলের প্রধান মোহাম্মদ দারউইশের নেতৃত্বে একটি প্রতিনিধিদল আরাগচির সঙ্গে দেখা করে গাজা ও পশ্চিম তীরের সর্বশেষ চিত্র তুলে ধরেন। এ সময় ফিলিস্তিনের স্বাধীনতাসংগ্রামের প্রতি ইরানের দীর্ঘদিনের সামরিক ও কূটনৈতিক সমর্থনের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন তারা। বৈঠকে দুই পক্ষই ইসরায়েলি আগ্রাসন মোকাবিলায় ঐক্যবদ্ধ থাকার অঙ্গীকার করে।
অন্যদিকে, হিজবুল্লাহর জ্যেষ্ঠ রাজনৈতিক নেতা মুহাম্মদ ফনিশের নেতৃত্বে আরেকটি প্রতিনিধিদল ইরানের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আলোচনা করেন। তারা হিজবুল্লাহ মহাসচিব নাঈম কাসেমের পক্ষ থেকে শোকবার্তা পৌঁছে দেন এবং লেবাননের প্রতি তেহরানের অব্যাহত সহযোগিতার প্রশংসা করেন। আরাগচি হিজবুল্লাহর প্রয়াত নেতা হাসান নাসরুল্লাহর স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে বলেন, লেবাননে স্থায়ী শান্তি প্রতিষ্ঠা ও যুদ্ধবিরতির জন্য ইরান তার কূটনৈতিক প্রচেষ্টা অব্যাহত রাখবে।
রিপোর্টারের নাম 
























