ঢাকা ০৪:৪০ অপরাহ্ন, রবিবার, ০৫ জুলাই ২০২৬

নলছিটিতে বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে, সুপারভাইজার নিহত

ঝালকাঠির নলছিটিতে যাত্রীবাহী একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের খাদে পড়ে সুপারভাইজারের মৃত্যু হয়েছে। রোববার সকাল সাড়ে ১০টার দিকে ঝালকাঠি-বরিশাল আঞ্চলিক মহাসড়কের পূর্ব রায়পুর বটতলা এলাকায় এই দুর্ঘটনা ঘটে। তবে বাসের যাত্রীরা দ্রুত বের হয়ে আসতে পারায় বড় ধরনের প্রাণহানির ঘটনা এড়ানো গেছে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, পিরোজপুরের মঠবাড়িয়া থেকে যাত্রী নিয়ে বরিশালের দিকে যাচ্ছিল ‘নাহিদ সুপার’ পরিবহনের একটি বাস। পথে বিপরীত দিক থেকে আসা অন্য একটি বাসকে ওভারটেক করার সময় হঠাৎ একটি থ্রি-হুইলার (মাহিন্দ্র) সামনে চলে আসে। সেটিকে বাঁচাতে গিয়ে চালক নিয়ন্ত্রণ হারালে বাসটি খাদে পড়ে যায়। এ সময় বাসের নিচে চাপা পড়েন সুপারভাইজার। তাকে উদ্ধার করে ঝালকাঠি সদর হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

নলছিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৌহিদুজ্জামান জানান, খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজ শুরু করে। দুর্ঘটনার কারণে মহাসড়কে কিছুক্ষণ যান চলাচল বিঘ্নিত হলেও পরে তা স্বাভাবিক করা হয়। দুর্ঘটনার প্রকৃত কারণ অনুসন্ধানে তদন্ত চলছে বলে তিনি জানান।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ডিজিটাল যুগের চ্যালেঞ্জ মোকাবিলায় তথ্য মন্ত্রণালয়ের আইন আধুনিকায়নের উদ্যোগ

নলছিটিতে বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে, সুপারভাইজার নিহত

আপডেট সময় : ০৩:২০:৪৪ অপরাহ্ন, রবিবার, ৫ জুলাই ২০২৬