দীর্ঘ ৪০ বছর ইসরায়েলের অন্ধকার প্রকোষ্ঠে কাটানোর পর মুক্তি পাওয়া ফিলিস্তিনি বীর মাহের আবদুল লতিফ ইউনুস ইহলোক ত্যাগ করেছেন। ৬৮ বছর বয়সে নিজ বাসভবনে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। ১৯৫৮ সালে জন্মগ্রহণ করা মাহের ইউনুসকে ১৯৮৩ সালে ইসরায়েলি দখলদারিত্বের বিরুদ্ধে সশস্ত্র প্রতিরোধের অভিযোগে আটক করা হয়েছিল।
তিনি ছিলেন ফিলিস্তিনি বন্দি আন্দোলনের অন্যতম পরিচিত মুখ। দীর্ঘ চার দশক কারাভোগের পর গত বছরের ১৯ জানুয়ারি তিনি মুক্তি পান। কারাগারে থাকাকালীন তাকে অবর্ণনীয় নির্যাতনের শিকার হতে হয়েছিল। শুরুতে তাকে মৃত্যুদণ্ড দেওয়া হলেও বিশ্বব্যাপী চাপের মুখে তা যাবজ্জীবনে রূপান্তরিত হয়।
মাহের ইউনুসের মৃত্যুতে শোক প্রকাশ করেছে ফিলিস্তিনের বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠন। তার জানাজায় হাজার হাজার মানুষের সমাগম হবে বলে ধারণা করা হচ্ছে। দখলদারিত্বের বিরুদ্ধে তার দীর্ঘ আপসহীন সংগ্রাম ফিলিস্তিনি তরুণ প্রজন্মের কাছে প্রেরণার উৎস হয়ে থাকবে।
রিপোর্টারের নাম 
























