ইসরায়েলের কারাগারে টানা চার দশক বন্দি জীবন কাটানোর পর মুক্ত হওয়া ফিলিস্তিনি নাগরিক মাহের আবদুল লতিফ ইউনুস মারা গেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৮ বছর। ফিলিস্তিনি মুক্তি আন্দোলনের অন্যতম এই অগ্রপথিককে ১৯৮৩ সালে ফাতাহ আন্দোলনের সাথে যুক্ত থাকার অভিযোগে গ্রেপ্তার করেছিল ইসরায়েলি বাহিনী।
মাহের ইউনুসকে প্রথমে মৃত্যুদণ্ড দেওয়া হলেও পরে তা কমিয়ে যাবজ্জীবন এবং সর্বশেষ ২০১২ সালে ৪০ বছরের কারাদণ্ড নির্ধারণ করা হয়েছিল। দীর্ঘ বন্দিত্ব শেষে ২০২৩ সালের ১৯ জানুয়ারি তিনি মুক্তি পেয়ে নিজ গ্রামে ফিরে আসেন। মাত্র ২৫ বছর বয়সে কারাগারে যাওয়া এই ব্যক্তি ফিলিস্তিনিদের কাছে বীরের মর্যাদা পেয়ে আসছিলেন।
কারাগারে থাকা অবস্থায় ২০০৮ সালে তিনি তার পিতাকে হারান, যিনি নিজেও দীর্ঘকাল ইসরায়েলি কারাগারে বন্দি ছিলেন। আজ জোহরের নামাজের পর তার নিজ গ্রাম আরআরায় জানাজা শেষে তাকে দাফন করার কথা রয়েছে। তার মৃত্যুতে ফিলিস্তিনিদের মাঝে শোকের ছায়া নেমে এসেছে।
রিপোর্টারের নাম 
























