ঢাকা ০২:১৬ অপরাহ্ন, রবিবার, ০৫ জুলাই ২০২৬

‘উন্নত পল্লী সমৃদ্ধ দেশ’ প্রতিপাদ্যে স্মারক ডাকটিকিট উন্মোচন করলেন প্রধানমন্ত্রী

‘উন্নত পল্লী সমৃদ্ধ দেশ, সবার আগে বাংলাদেশ’ প্রতিপাদ্যকে সামনে রেখে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ উপলক্ষে স্মারক ডাকটিকিট উন্মোচন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। রোববার সকালে প্রধানমন্ত্রীর কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এই ডাকটিকিটের আনুষ্ঠানিক উদ্বোধন করেন। অনুষ্ঠানে ১০ টাকা মূল্যমানের একটি স্মারক ডাকটিকিট, একটি উদ্বোধনী খাম এবং ৫ টাকা মূল্যমানের একটি ডাটাকার্ড প্রকাশ করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর, প্রতিমন্ত্রী মীর শাহে আলম এবং সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সচিব মো. শহীদুল হাসানসহ সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তারা। প্রতি বছর ৬ জুলাই জাতীয় পল্লী উন্নয়ন দিবস উপলক্ষে বাংলাদেশ ডাক বিভাগ এই বিশেষ স্মারক ডাকটিকিট ও ডাটাকার্ড প্রকাশ করে থাকে।

দেশের গ্রামীণ অর্থনীতিকে শক্তিশালী করা এবং পল্লী উন্নয়নে সংশ্লিষ্টদের অবদানের স্বীকৃতি দিতেই এই দিবসটি গুরুত্বের সাথে পালন করা হয়। প্রধানমন্ত্রীর এই উদ্বোধনের মধ্য দিয়ে দিবসটির তাৎপর্য সাধারণ মানুষের কাছে পৌঁছে দেওয়া এবং গ্রামীণ জনপদের উন্নয়নে সরকারের অঙ্গীকার পুনর্ব্যক্ত করা হয়েছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ফিলিস্তিনি মুক্তি আন্দোলনের অগ্রসেনানী মাহের ইউনুসের জীবনাবসান

‘উন্নত পল্লী সমৃদ্ধ দেশ’ প্রতিপাদ্যে স্মারক ডাকটিকিট উন্মোচন করলেন প্রধানমন্ত্রী

আপডেট সময় : ০১:১০:৩৬ অপরাহ্ন, রবিবার, ৫ জুলাই ২০২৬