ঢাকা ০৪:৪০ অপরাহ্ন, রবিবার, ০৫ জুলাই ২০২৬

পদ্মার ৩৫ কেজির কাতল বিক্রি হলো ৭৩ হাজার ৫০০ টাকায়

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলায় পদ্মা নদীতে জেলেদের জালে ধরা পড়েছে ৩৫ কেজি ওজনের একটি বিশাল আকৃতির কাতল মাছ। বিরল এই মাছটি শেষ পর্যন্ত ৭৩ হাজার ৫০০ টাকায় বিক্রি হয়েছে। শনিবার দিবাগত রাতে দৌলতদিয়া ৭ নম্বর ফেরিঘাটের ভাটি এলাকায় জেলে জমির হালদার ও তার সহযোগীদের জালে মাছটি ধরা পড়ে।

জেলেদের সূত্রে জানা গেছে, ভোররাতে জালে ভারী কিছুর অস্তিত্ব টের পেয়ে তারা সেটি টেনে তোলেন এবং বিশাল কাতলটি দেখতে পান। রোববার সকালে মাছটি দৌলতদিয়া ফেরিঘাটের আড়তে আনা হলে তা দেখতে ভিড় জমান স্থানীয়রা। পরে উন্মুক্ত নিলামে মাছ ব্যবসায়ী সম্রাট শাহজাহান শেখ প্রতি কেজি ২ হাজার টাকা দরে মোট ৭০ হাজার টাকায় মাছটি কেনেন। পরবর্তীতে তিনি সামান্য লাভে খুলনার এক প্রবাসীর কাছে ৭৩ হাজার ৫০০ টাকায় মাছটি বিক্রি করে দেন।

উপজেলা মৎস্য বিভাগ জানিয়েছে, নদীতে ইলিশ আহরণে নিষেধাজ্ঞা থাকায় বর্তমানে অন্যান্য বড় মাছগুলো নির্বিঘ্নে বেড়ে ওঠার সুযোগ পাচ্ছে। এর ফলেই বর্তমানে পদ্মা নদীতে বড় আকারের কাতল, রুই ও বোয়ালের মতো মাছ বেশি ধরা পড়ছে। নদীতে স্থায়ী অভয়াশ্রম নিশ্চিত করা গেলে ভবিষ্যতে এমন বড় মাছ আরও বেশি পাওয়া যাবে বলে আশাবাদ ব্যক্ত করেন কর্মকর্তারা।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ডিজিটাল যুগের চ্যালেঞ্জ মোকাবিলায় তথ্য মন্ত্রণালয়ের আইন আধুনিকায়নের উদ্যোগ

পদ্মার ৩৫ কেজির কাতল বিক্রি হলো ৭৩ হাজার ৫০০ টাকায়

আপডেট সময় : ০৩:২২:০২ অপরাহ্ন, রবিবার, ৫ জুলাই ২০২৬