ইরানের সঙ্গে সংঘাতকালীন সময়ে সংযুক্ত আরব আমিরাতে ‘আয়রন ডোম’ ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা মোতায়েনের বিষয়টি আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করেছে ইসরায়েল। দেশটির পরিবহনমন্ত্রী মিরি রেগেভ সম্প্রতি এক সাক্ষাৎকারে এই তথ্য জানান। তিনি উল্লেখ করেন, ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের বড় চ্যালেঞ্জ মোকাবিলায় আমিরাত এই পদক্ষেপের প্রয়োজনীয়তা অনুভব করেছিল।
ইসরায়েলি আর্মি রেডিওকে দেওয়া ওই সাক্ষাৎকারে রেগেভ জানান, যুদ্ধের শুরুতেই এই ব্যাটারি আমিরাতে পাঠানো হয়েছিল। এর আগে মার্কিন সংবাদমাধ্যম এবং ইসরায়েলে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত এই বিষয়ে ইঙ্গিত দিলেও, ইসরায়েলের কোনো শীর্ষ পর্যায়ের কর্মকর্তা হিসেবে রেগেভই প্রথম প্রকাশ্যে এটি স্বীকার করলেন।
সংযুক্ত আরব আমিরাতের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, যুদ্ধের সময় ইরান থেকে দেশটিতে প্রায় ৫৫০টি ক্ষেপণাস্ত্র এবং ২ হাজার ২০০টি ড্রোন হামলা চালানো হয়েছিল। মূলত এই ধরনের আকাশপথের হুমকি মোকাবিলায় ইসরায়েলি এই প্রতিরক্ষা ব্যবস্থা দেশটিতে মোতায়েন করা হয়।
রিপোর্টারের নাম 























