যুক্তরাষ্ট্র ও ইসরাইলি হামলায় নিহত ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনি এবং তার পরিবারের চার সদস্যের জানাজা রাষ্ট্রীয় মর্যাদায় সম্পন্ন হয়েছে। তেহরানে আয়োজিত এই জানাজায় অংশ নিতে ঢল নামে লাখো মানুষের। শোকাতুর পরিবেশে খামেনির তিন ছেলে—মাসুদ, মেসাম এবং মোস্তফা জানাজায় উপস্থিত থেকে তাদের পিতাকে শেষ বিদায় জানান।
নিরাপত্তা ঝুঁকি এবং ইসরাইলি হুমকির মধ্যেই জানাজায় অংশ নেন বর্তমান সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি। এছাড়া ইরানের বিপ্লবী গার্ড বাহিনীর (আইআরজিসি) শীর্ষ কমান্ডার আহমদ ভাহিদিও এই জানাজায় উপস্থিত ছিলেন। নিহতদের প্রতি শ্রদ্ধা জানাতে রাজধানী তেহরানের সড়কগুলোতে সাধারণ মানুষের উপচে পড়া ভিড় লক্ষ্য করা যায়।
মধ্যপ্রাচ্যের উত্তপ্ত পরিস্থিতির মধ্যে এই জানাজা অনুষ্ঠানটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হিসেবে দেখা হচ্ছে। শোকের এই আবহ ছাপিয়ে ইরানের সংহতি প্রকাশের একটি বড় মাধ্যমে পরিণত হয় এই সমাবেশ। জানাজা শেষে খামেনি ও তার পরিবারের সদস্যদের পূর্বনির্ধারিত স্থানে সমাহিত করার প্রক্রিয়া শুরু হয়।
রিপোর্টারের নাম 






















